শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ব্যবসায়ীদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ব্যবসায়ীদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ব্যবসায়ীদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

---বান্দরবান প্রতিনিধি :: “পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ি ,সকলে মিলে সুস্থ থাকি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদ উদ্যোগে এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার ১৭ আগস্ট সকালে বান্দরবান সদরের বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই অভিযান শুরু হয়ে পুরো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো: শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক গিয়াস উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি বিমল কান্তি দাশ, সদস্য সচিব মো. আবু সালেহ, বিডি ক্লিন বান্দরবানের জেলা সমন্বয়ক আবু বক্করসহ ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা ও বিডি ক্লিন বান্দরবানের সদস্যরা।
পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানে বাজারের বিভিন্ন হোটেলের ময়লা আবর্জনা এবং সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। দুই ঘন্টাব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বাজারে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সচেতনতামুলক দিক নির্দেশনা প্রদান আয়োজকেরা।
এসময় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ,তাই আমাদের সুস্থ থাকতে এবং সুন্দরভাবে জীবনধারণ করতে সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এসময় তিনি আরো বলেন,পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ি ,সকলে মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদ উদ্যোগে এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে, এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি আরো বলেন, প্রত্যোক সংগঠনের উচিত এই ধরনের অভিযান পরিচালনা করা।
এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানে বান্দরবান বাজারের ১৪টি সংগঠন নিয়ে গঠিত বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্ধ , বিডি ক্লিন বান্দরবানের সদস্য এবং পুলিশ ও ব্যবসায়ীরা অংশ নেয়।





আর্কাইভ