শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় » সাম্প্রদায়িক শক্তি রোহিঙ্গা ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে : বাম চার নেতা
প্রথম পাতা » জাতীয় » সাম্প্রদায়িক শক্তি রোহিঙ্গা ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে : বাম চার নেতা
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক শক্তি রোহিঙ্গা ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে : বাম চার নেতা

---অনলাইন ডেস্ক :: বাম রাজনৈতিক দলগুলোর চার শীর্ষনেতা বলেছেন, দেশের সাম্প্রদায়িক শক্তি রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক মহল ও দেশীয় শক্তি তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। এ সমস্যার সমাধান এখনই করা দরকার। রোহিঙ্গাদের লোক দেখানো নেয়ার চেষ্টা করছে মিয়ানমার। তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম আমাদের নতুন সময়কে বলেন, ‘দেশের নানা সাম্প্রদায়িক শক্তি রোহিঙ্গা ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে। সরকার রোহিঙ্গাদের ব্যাপারে যথাযথভাবে সমস্যার সমাধান করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন, ষোল কোটি মানুষকে খাওয়াতে পারলে ১০ লাখ রোহিঙ্গকেও খাওয়াতে পারবো। রোহিঙ্গারা আমাদের সামাজিক ক্ষেত্রে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জাতীয়ভাবে এ সমস্যার সমাধান এখনই করা দরকার বলে আমি মনে করি। তা না হলে রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, লাখ লাখ রোহিঙ্গা যেভাবে আছে, তা এক সপ্তাহ বা দুই সপ্তাহ থাকতে পারে। তবে তাদের দেশে ফিরে যাওয়া উচিত। তারা এ দেশে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ৫৫ হাজার থেকে প্রথম দফায় সাড়ে ২৩ হাজার যাবে। তা যে এক বছরেও নিষ্পত্তি হবে না এটা আর বলার অপেক্ষা রাখেন না। আন্তর্জাতিক মহল ও দেশীয় শক্তি তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী থাকার পর অনিশ্চয়তা দেখা দেবে এবং এতে একটা বিস্ফোরণ ঘটতে পারে। মিয়ানমার রোহিঙ্গাদের লোক দেখানো নেয়ার চেষ্টা করছে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘রোহিঙ্গাদের সমস্যা গভীর ও অমানবিক। জাতি-গোষ্ঠী উচ্ছেদের লক্ষ্যে তাদের মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশ তাদের ব্যাপারে মানবিক দায়িত্ব করলেও ইতোমধ্যে তারা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। তাদেরকে নাগরিকত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে স্বদেশে পাঠানোর কোনো বিকল্প নেই।’

‘তবে, সত্য যে এখন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো পরিবেশ তৈরি করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায় মিথ্যা, শঠতা ও প্রতারণার আশ্রয় নিয়ে চলেছে। যার ফলে বাংলাদেশ সরকার ও মিয়ানমার রাজনৈতিক কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকাল এ বিপুল জনগোষ্ঠীর দায়িত্ব নেয়া সম্ভব নয়। সরকারের নজরদারির বাইরে রোহিঙ্গারা যেভাবে সমাবেশ করলো- এটাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা পুরো বিষয়টির মানবিক ও গণতান্ত্রিক সমাধান চাই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক স্বীকৃতিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে যেন দেশে ফেরত যেতে পারে আমাদের সেই সহযোগিতা করতে হবে। তাদেরকে কেউ ভাড়াটে হিসেবে যেন ব্যবহার করতে না পারে। দেশে যেতে চাওয়া না চাওয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থান না থাকলে, তারা যাবে কিভাবে? তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। যেন দেশে ফিরে তাদের ঝুঁকির মধ্যে পড়তে না হয়।’ সূত্র :আমাদের সময় ডটকম





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ