শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান ভুট্টু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভুট্টু উপজেলার বিশা ইউনিয়নের ইসলামগাঁথী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে।
আজ শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামগাঁথী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ভূটু (৪০) একই গ্রামের মৃদুল কর্ম্মকারের স্ত্রী তাপসী রাণীকে (৩৪) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ তাপসী রাণী তার প্রস্তাবে রাজি না হলে ভূটু গত ১০ সেপ্টেম্বর তাপসীর বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মৃত কাজেম আলীর ছেলে আফজাল হোসেনকে সাথে নিয়ে তাপসীর বাড়িতে গিয়ে তাকে ঝপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে লোকজন আসায় তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে গৃহবধূ তাপসী রাণী বাদি হয়ে গত শুক্রবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আত্রাই থানার (ওসি -তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগটি আমি তদন্ত করছি। এব্ং প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং শনিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র