শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দাতা সংস্থা ইউএনডিপি কর্তৃক শিক্ষক নিয়োগে স্থানীয়দের বাদ দেয়ার প্রতিবাদে থানচিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দাতা সংস্থা ইউএনডিপি কর্তৃক শিক্ষক নিয়োগে স্থানীয়দের বাদ দেয়ার প্রতিবাদে থানচিতে মানববন্ধন
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাতা সংস্থা ইউএনডিপি কর্তৃক শিক্ষক নিয়োগে স্থানীয়দের বাদ দেয়ার প্রতিবাদে থানচিতে মানববন্ধন

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের জেলা পরিষদ ও ইউএনডিপি কর্তৃক শিক্ষক নিয়োগে আত্বীয়করন,বৈষম্য,দুর্নিতি,মাধ্যমে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাতগদের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে অভিলম্বে স্থানীয়দের নিয়োগ এবং পূর্বে নিয়োগকৃত তালিকা বাতিলে দাবীতে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত শিক্ষক ও অভিবাবকরা মানববন্ধন করেছে। আজ রবিবার ১৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় যুব সমাজের ব্যানারে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে থানচি বাজার প্রাঙ্গনে এই মানববন্ধন করেন এবং থানচি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, এই মানবন্ধনে অংশ গ্রহন করেন নিয়োগ বঞ্চিত ১৫জন শিক্ষক শিক্ষিকা এবং ২৫জন অভিবাবক। তাদের দাবী ২০১৩ সালে দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ কর্তৃপক্ষ থানচি উপজেলা ২২ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় এবং ৬২ জন শিক্ষক নিয়োগ করেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিরলস শ্রম দিয়েছে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করে আসছিল। ২০১৫ সালে ইউএনডিপি-সিএইচটিডিএফ বিদ্যালয় গুলি প্রকল্প কাজের আর্থিক সহযোগীতা না পাওয়ার বন্দ করে দেন। পরে ২০১৫ সাল হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা ২০১৯ সাল পর্যন্ত দির্ঘ ৫টি বছর বিনা বেতনে শিক্ষকতা করে আসছিল। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর তিন পার্বত্য জেলার ২১০টি বিদ্যালয় সরকারি করনে ঘোষনা করেন এর মধ্যে থানচি উপজেলা ২০টি স্কুল অন্তভূক্ত ছিল। ২০ টি বিদ্যালয়ের ৬২জন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে বিদ্যালয় গুলিতে পাঠদান করে আসছে।
ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত ও প্রধান মন্ত্রীর ঘোষনা অন্তভূক্ত বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই,মনিটরি পরিদর্শণসহ সকল কার্যক্রম কমিটিতে উপজেলা নির্বাহী অফিসা কে প্রধান করে ইউএনডিপি-সিএইচটিডিএফ এর উপজেলা দায়িত্ব প্রাপ্ত একজনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। সংশ্লিষ্ট কমিঠি শিক্ষা মন্ত্রনালয়ের উপজেলা কমিটি সুপারিশ অনুসারের শিক্ষক নিয়োগের একটি তালিকা প্রেরন করেন। ঐ তালিকায় বাদ পড়েছেন অনেকে এবং অনেক জনকে নতুন করে বহিরাগতভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে স্বারক লিপিতে বলা হয়েছে।
এসময় মানবন্ধনের স্বরক লিপি পাঠ করেন শিক্ষক অভিবাবক ইউস আজিম, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অভিবাবক জ্ঞান সুন্দর চাকমা, টিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নসরাং ত্রিপুরা প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)