সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিরবক্স (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিরবক্স উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়নাথপুর গ্রামের মৃত ছলিমদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরবক্স কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি