শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল সিলেটের রাজপথ
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল সিলেটের রাজপথ
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল সিলেটের রাজপথ

---সিলেট প্রতিনিধি :: আজ বুধবার বিকাল ৪টায় কাশ্মীরে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং কাশ্মীরিদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের রাজপথ বজ্র হুঙ্কার ও মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিলে। সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ শিশু পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী ও মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম ক্বাসেমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খয়রুল হোসেন, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক, আলহাজ্ব সামসুদ্দিন, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, মাওলানা শফিউল আলম, হাফিজ আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ আলী আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ক্বারী মুখতার আহমদ, মুফতি জাকারিয়া খান, মো. লুৎফুর রহমান, হাফিজ ফরহাদ আহমদ প্রমুখ।

মিছিলে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার জমিয়ত নেতাকর্মী যোগদান করেন। মিছিলে স্লোগান ছিল- ‘কাশ্মীরে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’ ‘উগ্রবাদ নিপাত যাক, কাশ্মীর মুক্তি পাক’ ‘মানবতা তুমি কার, কাশ্মীরে কেন হাহাকার’ ‘দখলকার নিপাত যাক, কাশ্মীর মুক্তি পাক’ ‘গর্জে উঠো রণবীর, আজাদ করো কাশ্মীর’ ‘রক্ত ঢালবে লাখো বীর, স্বাধীন হবে কাশ্মীর’ ‘ভারতীয় রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

মিছিল পরবর্তী পথসভায় সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, ‘নরেন্দ্র মোদি উগ্রবাদী ও কট্টর ইসলাম বিদ্বেষী। ভারতের মুসলমানদের উপর রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে সে। গো হত্যার মিথ্যা অভিযোগ তোলে বিভিন্ন সময়ে মুসলমানদের উপর যেই অত্যাচার, নির্যাতন চালিয়েছে, চালাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।’

তিনি বলেন, ‘ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের বিশেষ স্বতন্ত্র ও মর্যাদা কেড়ে নিয়েছে এই জালিম মোদি। ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সাংবাদিকদেরকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে বিশ্ব থেকে আলাদা করে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে এই জালেম মোদি সরকার। যখন তখন যাকে তাকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। এই মোদি সরকার বর্তমান সময়ের সবচেয়ে বড় দজ্জাল ও বড় সন্ত্রাসী।’
মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, ‘আরবের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকা রাশিয়ার পা চাটা গোলামী করছে, মুসলিম বিদ্বেষী জালিম মোদিকে সম্মাননা দিয়ে ইতিহাসের নিকৃষ্টতম, ঘৃণ্য কাজ করেছে আরব আমিরাত।’ জাতিসংঘসহ বিশ্বের সকল মুসলিম দেশকে কাশ্মীর মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিশ্বের কোথায়ও কোন মুসলমান নির্যাতিত হলে আমরা ঘরে বসে থাকতে পারি না। এজন্যই আমরা রাজপথে নেমেছি, প্রয়োজনে কাশ্মীরে হত্যা নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)