শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » তামাক পণ্যের বিজ্ঞাপন অপসারণে মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন
প্রথম পাতা » প্রধান সংবাদ » তামাক পণ্যের বিজ্ঞাপন অপসারণে মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামাক পণ্যের বিজ্ঞাপন অপসারণে মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন

---রাজশাহী প্রতিনিধি :: শিক্ষানগরী হিসেবে খ্যাত ক্লিন ও গ্রিন সিটি রাজশাহীতে তামাকের বহুজাতিক কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপনে ছেয়ে গেছে। তাই তামাকপণ্যের বিক্রয়কেন্দ্রে অবৈধ বিজ্ঞাপন সরবরাহ না করা এবং ইতোমধ্যেই নগরীতে প্রদর্শিত বিজ্ঞাপন অপসারণে তামাক কোম্পানিগুলোর পরিবেশক/সত্বাধিকারী বরারর নোটিশ জারি করেছেন জেলা প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বিবেচনা করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) প্রণয়ন করেছেন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মুলের ঘোষণা দিয়েছেন। তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫ এর (ক), (খ) ও (ছ) অনুযায়ী, তামাকপণ্যের বিক্রয়কেন্দ্রে কোনরকম বিজ্ঞাপন প্রদর্শন, তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধকরণের উদ্দেশ্যে এর কোনো নমুনা প্রদর্শন এবং বিক্রয়কেন্দ্রে যে কোন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, উপরোল্লিখিত ধারার আইন লঙ্ঘনে শাস্তির পরিমাণ অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং আবুল খায়ের টোব্যাকো কোম্পানির সত্বাধিকারী/পরিবেশককে উদ্দেশ্য করে নোটিশে বলা হয়, শিক্ষানগরী এবং স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী বাংলাদেশের মধ্যে অন্যতম। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে তামাক ও তামাকদ্রব্যের বিক্রয়কেন্দ্র থেকে অবৈধ বিজ্ঞাপন অপসারণে জেলা প্রশাসন মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এতদস্বত্ত্বেও আপনার পরিবেশকের কার্যালয় থেকে সরবরাহকৃত অবৈধ বিজ্ঞাপন নগরীর প্রায় সমস্ত তামাকপণ্যের বিক্রয়কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে যা তামাক নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী। তাই রাজশাহী মহানগরীর সকল তামাকপণ্যের বিক্রয়কেন্দ্রে অবৈধ বিজ্ঞাপন সরবরাহ না করা এবং ইতোমধ্যে প্রদর্শিত সকল অবৈধ বিজ্ঞাপন অপসারণ করতে জেলা প্রশাসনের জারি করা নোটিশে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একটি ‘বেসলাইন সার্ভে’ পরিচালনা করেছে। জরীপে নগরীর ২৭৩৬ টি তামাকপণ্যের অধিকাংশ দোকানেই বহুজাতিক তামাক কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপন ও পুরস্কার-প্রণোদনা পাওয়া গেছে। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ‘রাজশাহীতে তামাকের অবৈধ বিজ্ঞাপনে সয়লাব, ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই গত বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক নোটিশে তামাক কোম্পানিগুলোকে অবৈধভাবে প্রদশির্ত বিজ্ঞাপন অপসারণ করতে বলা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)