শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ স্থানান্তরের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ স্থানান্তরের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ স্থানান্তরের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ

---সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিসিকের ৫ ও ১৭ নং ওয়ার্ডের গ্রাহকদের মিরাবাজারস্থ ডিভিশন-২ তে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর নগরীর ৫নং ও ১৭নং ওয়ার্ডের আম্বরখানা, সাপ্লাই, নয়াসড়ক, সুবিদবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, কাজীটুলা, শাহী ঈদগাহ, কলবাখানী, টিভি গেইট, গোয়াইপাড়া, চৌকিদেখীর সর্বস্তরের জনসাধারণ ৫ ও ১৭নং ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নিয়ে আম্বরখানা সাপ্লাইস্থ ডিভিশন-১ এর কার্যালয়ে অবস্থান নেন।

এ সময় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফয়জুল করিমের সাথে বৈঠক করেন। বৈঠকে কাউন্সিলরদ্বয় নির্বাহী প্রকৌশলীকে এলাকার সমস্যার বিষয়টি বুঝিয়ে বললে তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, এই সিদ্ধান্তটি আমার নয়। এটি আমাদের চিফ ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত তিনি বাগবাড়িতে বসে। উনি বর্তমানে সিলেটের বাইরে। আমি না হয় উনার আসার আগ পর্যন্ত আপনাদেরকে ডিভিশন-২ তে স্থানান্তর না করলাম। কিন্তু উনি আসার পর আপনাদেরকে উনার সাথে দেখা করতে হবে। উনি চাইলে আপানাদের এখানে ৩৩ মেগাওয়াটের লাইন দিয়ে ব্রেকার বসিয়ে বিষয়টি সমাধান করা যেতে পারে।

বৈঠক শেষে কাউন্সিলর রেজওয়ান ও রাশেদ অবস্থানরত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা বলেছি নির্বাহী প্রকৌশলীকে আমাদের এলাকার লোকজন খুবই শান্তিপ্রিয়। আমরা জন্মসূত্র থেকেই এখানে বড় হয়েছি এবং ডিভিশন-১ এর বিদ্যুৎ ব্যবহার করে আসছি। এখন যদি আমাদেরকে ডিভিশন-২ তে নেওয়া হয় প্রথমত সেখানে প্রিপেইড মিটার আমাদেরকে ভোগান্তির শিকার হতে হবে। দ্বিতীয়ত আমাদের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে আমাদেরকে মিরাবাজার গিয়ে এই সমস্যার কথা বলতে হবে। সব দিক বিবেচনায় আমাদেরকে ভোগান্তি পোহাতে হবে।

তারা আরো বলেন, উনাদের চিফ ইঞ্জিনিয়ার আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। উনি আসার পর আমরা উনার সাথে দেখা করবো। যদি আমাদের কথা না শুনেন তাহলে আমরা রাস্তায় নামবো আন্দোলন করবো। আমাদের ডিভিশন-১ এ ব্রেকার বসানোর জন্য যদি তিনদিন বিদ্যুৎ বন্ধ রেখে কষ্ট করতে হয় আমরা সে সহায়তাও করবো বিদ্যুৎ বিভাগকে। কিন্তু ডিভিশন-২ এ কোনোভাবে যাওয়া যাবে না। অবস্থানরত দুই ওয়ার্ডের কয়েকশ জনসাধারণ কাউন্সিলরদেরকে সম্মান জানিয়ে এবং তাদেরকে সমর্থন দিয়ে অবস্থান থেকে সরে দাড়ান।

এসময় আরো উপস্থিত ছিলেন- বশিরুল হক, আহমদ হোসেন, প্রবীণ রাজনীতিবিদ জুবের খান, আব্দুল মান্নান,সাংবাদিক নাজমুল কবীর পাভেল, যুবনেতা সাদিকুর রহমান সাদিক, ফারুক মেম্বার, কামরুল হাসান শাহিন, সাবেক কমিশনার কামাল মিয়া, এডভোকেট মাশরুর চৌধুরী শওকত, বাবলা, ময়না, আমিনুর রহমান পাপ্পু, আলতাফ হোসেন, হাসান মুরাদ, মনি আহমদ, রায়হান আহমদ, আলমাছ আহমদ, সাহেদ আহমদ, রিয়াদুল হাসান রুহেল,বদরুল ইসলাম, শামীম আহমদ, রেজওয়ান আহমদ রেজু, জুবের আহমদ জুবের, আরমান আহমদ মুন্না প্রমুখ৷

জানা যায়, ডিভিশন-১ এর লোড ভোল্টেজ ৪০ মেগাওয়াট ও কুমারপাড়ায় থেকে আসা বিদ্যুতের লোড ভোল্টেজের ২০ মেগাওয়াট হওয়ায় তুলনামূলক ডিভিশন-১ এর আওতাধীন এলাকায় কোনো ব্রেকার বসানো যাচ্ছে না। যার কারণে বিদ্যুৎ লাইনের উপর চাপ পড়ছে এবং বার বার লোডশেডিং কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য ৫ ও ১৭নং ওয়ার্ডের বাসিন্দাদের মিরাবাজারস্থ ডিভিশন-২ তে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ডিভিশন-১।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)