শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে খেলাধূলার ক্লাব নামে এসব গোপন আস্তানায় কি হয় ?
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে খেলাধূলার ক্লাব নামে এসব গোপন আস্তানায় কি হয় ?
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে খেলাধূলার ক্লাব নামে এসব গোপন আস্তানায় কি হয় ?

---ষ্টাফ রিপোর্টার :: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগও জেলা পর্যায়ে ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার ফলে রাঙামাটি পার্বত্য জেলা শহরে ফুটবল খেলার ক্লাবগুলি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, খেলাধূলায় অংশগ্রহণকারী রাঙামাটি শহরে ৩৩টি ক্লাব তাদের নিবন্ধন তালিকায় রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি ক্লাবের প্রবেশ পথে বেশ বড় অক্ষরে লেখা রয়েছে “ক্লাবের সদস্য ব্যতিত প্রবেশ নিষেধ” অনুরোধক্রমে ক্লাব কর্তৃপক্ষ। লেখাটি পড়ে মনে হল অত্যন্ত গোপন আস্তানা। রাঙামাটি শহরে খেলাধূলার ক্লাব নামে এসব গোপন আস্তানায় আসলেই কি হয় জানার কৌতুহল স্থানীয়দের। বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ঢাকা ক্লাব, এই ক্লাবেও প্রবেশ পথে “ক্লাবের সদস্য ব্যতিত প্রবেশ নিষেধ” অনুরোধক্রমে ক্লাব কর্তৃপক্ষ এই ধরনের সাইন বোর্ড নেই।
প্রবেশের অনুমতি নিতে গিয়ে রাঙামাটি শহরে ক্লাব কর্তৃপক্ষের দেখা মেলেনি। ছদক ক্লাব, বলাকা ক্লাব, রাইজিং স্টার ক্লাব, শহীদ আব্দুস শুক্কুর ক্লাব, ইয়থ স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, আবাহনী ক্লাব, মোহামেডান ক্লাব, রাঙামাটি ক্রিকেটার্স ক্লাব ও সবুজ সংঘসহ শহরের অধিকাংশ ক্লাব জনশূন্য। কিছু কিছু ক্লাব খোলা থাকলেও ক্লাব কর্মচারীরা অলস সময় পার করছেন। রাঙামাটি শহরের ক্লাবগুলিতে খেলাধুলার আড়ালে অনেকটা ওপেন সিক্রেট জুয়া, লটারী ও মাদকসহ অনৈতিক কর্মকান্ডের আসর বসানোর অভিযোগ দীর্ঘদিনের।
স্থানীয়রা জানান রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, পুরাতন স্টেডিয়াম এলাকা, আপার রাঙামাটি, পুলিশ লাইন এলাকা, রাঙামাটি খাদ্য গুদাম এলাকা, তবলছড়ি, পর্যটন এলাকা, আসামবস্তি এলাকা, ভেদভেদী এলাকা, কলেজ গেইট, রাজবাড়ী, পাবলিক হেলথ, কালিন্দিপুর, বনরুপা, কাঠালতলী, রাঙামাটি পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় প্রায় ১৫টি স্থানে জুয়ার ক্লাবগুলিতে দৈনিক প্রায় অর্ধকোটি টাকা জুয়ার বোর্ডে লেনদেন হয়। এই টাকার চাঁদার ভাগ পান কথিত সাংবাদিক, স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ- যুবলীগ-ছাত্রলীগের কতিপয় নেতারা। মাঝে মধ্যে প্রশাসনের ঝটিকা অভিযানের পর জুয়া খেলা কয়েকদিন বন্ধ থাকলেও কিছুদিন পর পুনরায় আবার চালু হয়ে যায় এসব জুয়ার ক্লাব। স্থানীয় প্রশাসন এসব ক্লাব গুলির অনৈতিক কর্মকান্ড দেখেও না দেখার ভান করে থাকেন। আজ পর্যন্ত এসব জুয়ার ক্লাবের বিরুদ্ধে কঠিন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি, জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় একশো টাকা করে মাথাপিছু জরিমানা ছাড়া জুয়াড়ীদের বিরুদ্ধে অন্য কোন দন্ড প্রয়োগ করা হয়না। এ যেন জুয়াড়ীদের বিরুদ্ধে দায় সারা অভিযান।
রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ (প্রশাসন ও অপরাধ) সিএইচটি মিডিয়াকে বলেন, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে রাঙামাটি শহরে একযোগে আমরা ৭টি ক্লাবে অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে ক্লাবগুলিতে জুয়া খেলার আলামত জব্দ করি এবং ১২ জন জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছি। এসময় অনেক জুয়াড়ী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। জুয়া খেলায় যেই জড়িত হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ আরো বলেন জুয়া সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, যে বাসা বাড়ীতে জুয়ার আসর বসবে বা জুয়া খেলার সামগ্রী পাওয়া যাবে সেই বাসা বাড়ীর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেন অতিরিক্ত পুলিশ সুপার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)