শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » ফটো সাংবাদিক শাহজাহানকে বঙ্গবন্ধু সাংবাদিক ফোরামের সংবর্ধনা
প্রথম পাতা » সকল বিভাগ » ফটো সাংবাদিক শাহজাহানকে বঙ্গবন্ধু সাংবাদিক ফোরামের সংবর্ধনা
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটো সাংবাদিক শাহজাহানকে বঙ্গবন্ধু সাংবাদিক ফোরামের সংবর্ধনা

---হাফিজুল ইসলাম লস্কর : বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক চিত্র গ্রাহক মো: শাহজাহান আহমদ’র বিদেশ গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্টান গতকাল রবিবার রাত ৮ টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয় পুরানলেনে অবস্থিত ৫৩ নং সমবায় ভবনে অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক রেজওয়ান আহমদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর।

উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট’র বিভাগীয় উপদেষ্টা, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: জুয়েল, ফোরামের সহ-সভাপতি সাংবাদিক এস এম জহুরুল ইসলাম, মো: হোসেন কবির, সাংবাদিক আব্দুল মুক্তাদির, সিনিয়র সদস্য মো: বেলাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক চিত্র গ্রাহক শাহজাহান আহমদ, কবি ও লেখক কামাল আহমদ, ডাক্তার এ কে খান, কলামিষ্ট মো: তাজ উদ্দিন, প্রভাষক মো: সোহেল আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: জাকির হোসেন বলেন, এদেশে স্বাধীনতা সংগ্রামসহ সকল দুর্যোগকালে সিলেটের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের এই অবদান যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। সাংবাদিকদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী আন্তরিক রয়েছেন এর সুফলও পাচ্ছেন সাংবাদিকরা। সরকারের ভালো ভালো দিকগুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

সভায় প্রধান অতিথি অধ্যাপক জাকির হোসেন এবং সংগঠনের সদস্যরা চিত্র গ্রাহক শাহজাহান আহমদকে সংগঠনের পক্ষ থেকে একটি সম্মননা প্রদান করেন।

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও দারিদ্র মুক্ত সুখী দেশ গড়ার রুপকার শেখ হাসিনা : অধ্যাপক জাকির হোসেন

সিলেট প্রতিনিধি :: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখা আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর পুরানলেনে অবস্থিত ৫৩ নং সমবায় ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শাহাজান আহমদ।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সিলেট বিভাগীয় উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টঙ্গীপাড়ার রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার এদেশের স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা পশ্চিম জার্মান অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা এদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৯০ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুড়ান্ত স্বৈরাচার পতন আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়। ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামীলীগ সহ ১৪ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও দারিদ্র মুক্ত একটি সুখী দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, অর্থনৈতিক সমৃদ্ধিতে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশে বেকারত্ব দারিদ্র বলতে কিছুই থাকবে না। লক্ষ কোটি গণমানুষের আস্থা বিশ্বাস সুদৃঢ় নেতৃত্ব আর অনিন্দ্য সুন্দর মুখটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনার বাংলা স্বপ্নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের শুভলগ্নে কেক কেটে এই শুভ দিনের (অনুষ্টানে) সূচনা করা হয়। সভায় বক্তারা শেখ হাসিনার দেশপ্রেমে আত্মদান, ধৈর্য্যরে প্রশংসা করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: জুয়েল, সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, এছাড়াও অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি এস এম জহুরুল ইসলাম, মো: হোসেন কবির, সিনিয়র কার্যকরী সদস্য মো: বেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মোক্তাদির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান আহমদ, কলামিস্ট মো: তাজ উদ্দিন, কবি ও লেখক মো: কামাল আহমদ, ডা: এ কে খান, প্রভাষক সোহেল আহমদ, মো: নাজমুল ইসলাম সুমন, মো: আকমল হোসেন ফুকু প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ

আর্কাইভ