শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একজন গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল হাসান মঞ্জু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একজন গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল হাসান মঞ্জু
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একজন গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল হাসান মঞ্জু

---নিকোলাস বিশ্বাস :: জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও বরেণ্য গণমাধ্যম ব্যাক্তিত্ব কামরুল হাসান মঞ্জু আর নেই। শনিবার (২১ সেপ্টেম্বের ২০১৯) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে তিনি তিন-তিনবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৫৬ সালের ১০ই জানুয়ারি গোপালগঞ্জের অন্তর্গত মুকসুদপুর উপজেলার বাশবাড়িয়ায় তার জন্ম। বর্তমানে তাঁদের পারিবারিক নিবাস যশোরে। তার মৃত্যুতে দেশ হারালো একজন বরেণ্য আবৃত্তিকার ও মফস্বল সাংবাদিকতার অন্যতম পথিকৃত।

আশির দশকে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। ঐ সময় তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন মঞ্চে এরশাদবিরোধী কবিতা আবৃত্তি করে তিনি আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন। তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি ছিলেন উদার, বিনয়ী ও সংস্কৃতমনা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে তার ছিল দারুন সখ্যতা। নিয়মিতভাবে তিনি জোটের কর্মসূচিতে অংশ নিতেন।

আশি-নব্বই দশকে কামরুল হাসান মঞ্জুর হাত ধরেই বাংলাদেশে আবৃত্তিশিল্পীর বিকাশ ঘটে। জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, সুভাস মুখার্জী থেকে শুরু করে সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের মতো বিখ্যাত কবিদের কবিতা তাঁর কণ্ঠেই তখন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। আবৃত্তির উপর তার প্রায় দুই ডজনেরও বেশী এ্যালবাম রয়েছে। ঢাকায় যখনি কোন আবৃত্তি কর্মশালা কিংবা কোনো কোর্স হয়েছে, অথচ সেখানে কামরুল হাসান প্রশিক্ষক হিসেবে নেই, এমন ঘটনা খুব কমই ঘটেছে। কিন্তু একসময় স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে সবকিছু থেকে তিনি দূরে সরে যান।

প্রান্তজনের গণমাধ্যম ও তৃণমূল সাংবাদিকতার বিকাশে জোড়ালো ভূমিকা রেখেছেন কামরুল হাসান মঞ্জু। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন গণমাধ্যম ভিত্তিক উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এম‌এমসি)। এর মাধ্যমে তিনি দেশের প্রত্যন্ত এলাকার গণমাধ্যম-কর্মীদের দক্ষতা উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একজন দক্ষ প্রশিক্ষক এবং সংগঠক। তার ধ্যান-জ্ঞান ছিল মফস্বল সাংবাদিকতাকে উচ্চমানে নিয়ে যাওয়া। এজন্য তিনি শতাধিক বই-পুস্তক ও জার্নাল প্রকাশ করেছিলেন। তার সংস্থার কার্যালয়ে থরে থরে সাজানো থাকতো গণমাধ্যম এবং শিল্প-সংস্কৃতি বিষয়ক নানান প্রকাশনা। জ্ঞান চর্চার কেন্দ্র ছিল এটি। কামরুল হাসান মঞ্জু তৃণমূল সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ ও মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন প্রমূখ দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

আমি তার প্রতিষ্ঠিত ম্যাস-লাইন মিডিয়া সেন্টার -এ ২০১১-২০১৪ সালের দিকে যুক্ত ছিলাম এবং তখন তার সঙ্গে সরাসরি কাজ করার এক অপূর্ব সযোগ আমার হয়েছিল। তাকে কখনো উচ্চস্বরে কিংবা ধমকের সুরে কথা বলতে দেখিনি। তার একাগ্রতা, পরিশ্রম, সততা ও বিনয়ীভাব আমাদের জন্য ছিল অনুকরণীয়। ঐ সময় প্রকল্প পরিচালক হিসেবে আমি সুইজারল্যাণ্ড সরকারের আর্থিক সহায়তাপুষ্ট “সিটিজেন্স ভয়েস ফর ইম্প্রুভড পাবলিক সার্ভিসেস” (সংক্ষেপে সিভিআইপিএস) প্রকল্পে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলাম। দেশের মোট ১২ টি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল স্থানীয় সরকার সাংবাদিকতাকে প্রোমোট করা। এজন্য কর্ম-এলাকার গণমাধ্যম-কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন আয়োজন সহ তৃণমূল সাংবাদিকদের ইন্টার্ণশীপ ও ফেলোশীপ প্রদান করা হোত। এমএমসি’র বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের ৬৪ টি জেলায় তৃণমূল সাংবাদিকদের সংগঠিত করে বিভিন্ন প্লাটফর্ম গড়ে তোলা হয়েছিল। বরগুনা জেলায় তিনিই দেশের প্রথম “কমিউনিটি রেডিও” কার্যক্রম শুরু করেন।

প্রয়াত কামরুল হাসান মঞ্জুকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধাভরে স্বরণ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এতে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, আবৃত্তিশিল্পী হাসান আরিফ ও সাংবাদিক মুন্নী সাহা সহ অনেকে তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কামরুল হাসান মঞ্জু বেঁচে থাকবেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে। আগামী ১০ অক্টোবর নোয়াখালীতে বিআরডিবি মিলনায়তনে এবং এর পরের দিন ফেনীতে ডক্টরস ক্লাবে কামরুল হাসান মঞ্জুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।।

লেখক :নিকোলাস বিশ্বাস
ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ)
ডিএফ-ভিলেজ কোর্ট
স্থানীয় সরকার বিভাগ, জেলা শাখা, রুম- ২২৯
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর-৩৬০০
ফোন: ০৮৪১-৬৩০২৮, মোবা: ০১৭০৮-৪৯১৯৭৮
E-mail: df.villagecourt@gmail.com





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)