শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফরিদ পরিবারে শোকের মাতন, জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফরিদ পরিবারে শোকের মাতন, জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ফরিদ পরিবারে শোকের মাতন, জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

---বিশ্বনাথ প্রতিনিধি :: ইউক্রন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ায় লাশ হয়ে দেশে ফিরলেন বিশ্বনাথের ফরিদ উদ্দিন আহমদ (৩৫)। তিনি বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমশাদ আলীর ছেলে। সেদেশে একমাস তাঁর লাশ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যে হিথ্রো বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে তাঁর লাশ এসে পৌছে। সেখানে তাঁর স্বজনরা লাশ গ্রহন করেন। কিন্তু কিভাবে সেদেশে তাঁর মৃত্যু হয়েছে তা জানাযায়নি। পরে দেশে আসা তাঁর লাশ বাড়িতে না এনে বিদেশে ফরিদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া যান। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর মৃতদেহ সিলেট হীমঘরে রাখা হয়। শুক্রবার দুপুরে হীমঘর থেকে ফরিদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে, শুক্রবার বাদ জুম্মার ফরিদের জানাযার নামাজ স্থানীয় পশ্চিম কারিকোনা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের চাচাত ভাই মাওলানা লুৎফুর রহমান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনা জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন সিলেটের সহকারি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এস. নুনু মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল হান্নান, মরহুম ফরিদ উদ্দিনের চাচা শুকুর আলী।

এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, মাওলানা আহমদ আলী হেলালী, ব্যবসায়ী হাজী উলফত আলী, সিরাজউদ্দিন এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ব্যাংকার, ডাক্তার, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ।

সরেজমিন শুক্রবার সকালে ফরিদের বাড়িতে গিয়ে দেখা যায়, সিলেট শহর থেকে বাড়িতে লাশ আসার অপেক্ষায় পরিবার-স্বজনরা। এমন খবরে এলাকার লোকজন সকাল থেকে ফরিদকে শেষ বারের মতো একনজর দেখতে তাঁর বাড়িতে ছুটে আসেন। কখন আসবে লাশ। এর অপেক্ষায় তাঁর পরিবার, আত্বীয়-স্বজন ও এলাকার লোকজন। দুপুর ১২টা ২৫ মিনিট ফরিদের লাশ বহণকারী গাড়ি বাড়িতে প্রবেশ করছে। এতে উপচে পড়া লোকজনের ভিড়। পুরো বাড়িটি লোকজনে ভরপুর। অনেকেই নিরবে চোখের জল পালাচ্ছেন। লাশবহণকারী এ্যাম্বুল্যান্স বাড়ির আঙ্গিনায় রাখা হয়। এ্যাম্বুল্যান্স থেকে ফরিদের মৃতদেহ নামানো হয়নি। লাশ দেখতে আসা আগত লোকজনকে গাড়িতে লাশ রেখেই দেখতে দেয়া হয়। প্রথমে পুরুষ ও পরে নারীরা একে একে সারিবদ্ধভাবে ফরিদকে শেষ বারের মতো দেখতে শুরু করেন। প্রায় আধা ঘন্টা ফরিদের লাশ দেখেন আগত লোকজন। পরে তাঁর পরিবারের সদস্যরা শেষ বারের মতো দেখতে আসেন। এসময় ফরিদের মৃতদেহ দেখে জ্ঞানহীন হয়ে পড়েন তাঁর স্ত্রী। সকলের কান্নাকাটিতে ভারী হয়ে উঠেছে আশপাশ পরিবেশ। পরিবারের সদস্যদেরকে শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনরা। ফরিদের একমাত্র মেয়ে শুধু সবার দিকে ফ্যালফ্যাল করে থাকাচ্ছে। সে এখনও ঠিক বুঝতে পারছে না, তাদের প্রিয় বাবা যে তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। বেলা ১টা ১০মিনিট ফরিদের নিজ গ্রাম কারিকোনা জামে মসজিদ প্রাঙ্গন নেয়া হয় তাঁর মৃতদেহ। সেখানে অপেক্ষমান শতশত মানুষ। সেখানেও তাঁর মৃতদেহ দেখতে ভিড় করেন মানুষ। পরে বাদ জুম্মা ফরিদের জানাযার নামাজ শুরু হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে। ৬ভাই ও ১ বোনের মধ্যে সবার বড় ফরিদ উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে রাশিয়া যান ফরিদ উদ্দিন আহমেদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর তিনি রাশিয়া থেকে ইউক্রেন যান এবং সেখান থেকে গত ২৮ আগস্ট দালালের মাধ্যমে ৫জন সঙ্গীর সাথে ইউক্রেন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেন ফরিদ। এরপর ২ সেপ্টেম্বর ফরিদের সঙ্গীরা ফ্রান্স পৌঁছলেও নিখোঁজ হয়ে যান ফরিদ। পরিবারের পক্ষ থেকে দালাল ও সঙ্গীদের সাথে যোগাযোগ করা হলে পরিবারের সাথে তারা নানান টালবাহানা করতে থাকে। একপর্যায়ে গত ৯ সেপ্টেম্বর স্লোভাকিয়ার স্টারিনার এলাকার একটি পর্যটন স্পট থেকে ফরিদের মরহেদ উদ্ধার করে সেদেশের পুলিশ। ওই দিন অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে ‘জওজে টিভি’র বরাত দিয়ে সেদেশের ‘নোভেনী ডট এসকে’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদটি প্রচার করে। ফরিদের স্বজনরা যুক্তরাজ্য থেকে স্লোভাকিয়ায় গিয়ে সেদেশের একটি মর্গে ফরিদ উদ্দিন আহমদের লাশ সনাক্ত করেন। এরপর লাশ দেশে নিয়ে আসতে তারা অনেক প্রচেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে লাশ বাংলাদেশে নিয়ে আসতে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন ফরিদের স্বজনরা। দীর্ঘ প্রচেষ্টার পর ওই প্রতিষ্ঠানের মাধ্যমে অবশেষে দেশে আনা হয় ফরিদ উদ্দিন আহমদের লাশ।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)