শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌরসভার সড়কের বেহাল দশা : জনদূর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌরসভার সড়কের বেহাল দশা : জনদূর্ভোগ
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌরসভার সড়কের বেহাল দশা : জনদূর্ভোগ

---পাবনা প্রতিনিধি :: প্রথম শ্রেণীর পৌরসভা পাবনার চাটমোহর। কিন্তু নাগরিক সুবিধা ৩য় শ্রেণীর পৌরসভা সমতুল্যও নয়। কারণ এই পৌরসভার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে নাগরিকরা সকল প্রকার সুবিধা থেকেই বঞ্চিত। পৌরসভার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা এখন দৃশ্যমান। সড়কগুলো দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগি হওয়ায় যানবাহন ও জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে পৌর মেয়র আহুত প্রস্ততি সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সড়কের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পৌরসভার সড়কগুলো যেন ডোবায় পরিণত হয়েছে। যানবাহন চলাচলই দুরুহ হয়ে পড়েছে। তবে প্রধান সড়কের একটি অংশ রোলার করার কারণে কিছুটা স্বস্তি এসেছে জনমনে। কিন্তু অধিকাংশ সড়ক নিয়েই ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মাঝে। বৃষ্টিতে জনদূর্ভোগ আরো বেড়েছে। সরেজমিনে দেখা গেছে চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগি। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর থেকে থানা মোড় হয়ে দোলং পর্যন্ত সড়কটি হাজারো খানাখন্দে ভরপুর। বিশেষ করে থানার সামনে ও স্বাস্থ্য কমপ্লেক্্েরর প্রধান ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। যানবাহন চলা তো দূরে থাক, পায়ে হেঁটে চলতেই কষ্টভোগ করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে থানা মোড় আমতলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। চাটমোহর থানা মোড় হতে উপজেলা পরিষদ এলাকা হয়ে নতুন বাজার হাইস্কুল মোড় পর্যন্ত সংস্কার শুরু হলেও বৃষ্টির কারণে থেমে আছে- জানালেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। এছাড়া বিভিন্ন মহল্লার সড়কগুলো চলাচলের একবারেই অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কগুলো সংস্কার না করায় তা চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

অটোভ্যান চালক মোঃ নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভা থেকে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে অথচ সড়কগুলো মেরামত করার নাম গন্ধ নেই। সকল সড়কেরই বেহাল দশা। মালামাল পরিবহন ও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এসব রাস্তা দ্রুত সংস্কারের দাবি পৌরবাসির।

পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, দ্রুতই রাস্তাগুলোর সংষ্কার ও মেরামতের কাজ শেষ হবে। বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে কিছু রাস্তা সংষ্কার ও করার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। কিছু রাস্তার কাজ শুরু করা হয়েছে। অল্প দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)