শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে : রেজা কিবরিয়া
প্রথম পাতা » প্রধান সংবাদ » কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে : রেজা কিবরিয়া
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে : রেজা কিবরিয়া

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন- ‘সারাদেশে শুদ্ধি অভিযানের নামে চুনোপুটিদের ধরা হচ্ছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরা ছোয়ার বাহিরে রয়ে যাচ্ছে। ৪র্থ ও ৫ম শ্রেণীর দুর্নীতিবাজদের না ধরে ১ম, ২য় ও ৩য় শ্রেণীর দুর্নীতিবাজ ও তাদের গডফাদারদের ধরতে হবে। যখন হাজার হাজার কোটি টাকার ঋনখেলাপী, বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন নিয়েছে, শেয়ার বাজারে কেলেংকারী করেছে তাদেরকে ধরলে তখন মনে হবে শুদ্ধি অভিযান। এখন যা হচ্ছে তা লোক দেখানো অভিযান।’ তিনি বলেন- ক্যাসিনো ব্যবসা, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী, এগুলো শুধু আওয়ামীলীগেই সম্ভব। অন্য দলে এসব অবৈধ কর্মকান্ড করা সম্ভব নয়।
তিনি গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ স্বাদ এন্ড কোং নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ‘বর্তমানে শুদ্ধি অভিযানে দুইশ, চারশ, পাচঁশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এটা দেশের বাজেটের তুলনায় সামান্য ব্যাপার। তারা বিগত ১১ বছরে হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে নিয়ে গেছে, এই টাকা কে উদ্ধার করবে ? এই টাকাগুলো উদ্ধার করা সম্ভব হলে দেশের উন্নয়নে ভালো কিছু কাজ করা যেত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া আরো বলেন- ‘বর্তমান সরকার ইচ্ছে করেই খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। তারা বলেছে বিএনপি আন্দোলন করলে খালেদা জিয়াকে ছেড়ে দেবে এতে বুঝা যায় ইচ্ছে করেই এই বৃদ্ধা মানুষটাকে আটকে রেখেছে। চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন- বর্তমানে সময়ে যাই ঘটে সব কিছুতেই বিরুধীদলকে দায়ী করা হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যখন সারাদেশ তখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছিলেন এটা বিরুধীদলের কাজ। এখন বাজারে পেয়াঁজের বাজারে মূল্য বৃদ্ধিতেও তারা বিএনপিকে দায়ী করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।
অপর এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন- বর্তমান সময়ে এ সরকারের গতিবিধি দেখেই মনে হচ্ছে পুলিশ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নির্ভর সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা খবই খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন- এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছেনা। কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)