শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে গণ মানববন্ধন শান্তিপূর্ণ ভাবে পালিত
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে গণ মানববন্ধন শান্তিপূর্ণ ভাবে পালিত
সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে গণ মানববন্ধন শান্তিপূর্ণ ভাবে পালিত

---

ষ্টাফ রিপোর্টার :: আজ ১৮ জানুয়ারী ২০১৬, সোমবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযত, দ্রুত ও পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভুমি কমিশনের দাবিতে শান্তিপূর্ণ ভাবে গণ মানববন্ধন পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি , বাংলাদেশ আদিবাসী ফোরাম (পার্বত্য চট্টগ্রাম শাখা) ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক নামের পার্বত্য চট্টগ্রামের তিনটি ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের সংগঠন৷ এই সংগঠন তিনটির নেতৃত্বে রয়েছে পার্বত্য চুক্তি পক্ষের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৷
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে জানা গেছে সংগঠন গুলোর ডাকা গণ মানববন্ধন “পার্বত্য চট্টগ্রাম : ঘুনধুম থেকে দুদুকছড়া পর্যন্ত এবং জেলা- উপজেলা সদর”৷
বান্দরবান জেলা : ঘুনধুম - নাইক্ষ্যংছড়ি - বাইশারী - গয়ালমারা - লাইমঝিরি(লামা) - গজালিয়া - ১৬ মাইল (চিম্বুক) - বান্দরবান সদর - বাঙ্গালহালিয়া৷
রাঙামাটি জেলা : বাঙ্গালহালিয়া - বড়্ইছড়ি - কাপ্তাই - রাঙামাটি সদর - মানিকছড়ি - ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ৷
খাগড়াছড়ি জেলা : মহালছড়ি ইউপি - মাচ্ছ্যছড়া ইউপি - বিজিতলা - খাগড়াছড়ি সদর - পেরাছড়া - ভাইবোনছড়া - লতিবান - পানছড়ি সদর - পুজগাং - দুদুকছড়া৷
স্ব স্ব সংগঠন ও অঞ্চলের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নারী,পুরুষ, যুবক ও যুবতীরা দলে দলে মানববন্ধনে অংশগ্রহন করে৷
---
সমতল অঞ্চলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদর এই গণ মানববন্ধন পালিত হয়েছে ৷ এখনো কোন ধরনের বিশৃংখলার সংবাদ পাওয়া যায়নি ৷
এব্যাপরে রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা ও ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন শান্তিপূর্ণ ভাবে পালিত যে কোন রাজনৈতিক কর্মসূতিতে আমাদের সমর্থন থাকবে৷
উল্লেখ্য এই বিশাল কর্মসূচী সফল করার লক্ষে কাজ করেছেন রাঙামাটি ও বান্দরবান জেলাতে পিসিজেএসএস এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা আর খাগড়াছড়িতে ইউপিডিএফএর কর্মীরা৷
এই গণ মানববন্ধনে সুফল বা তিন পার্বত্য জেলায় প্রভাব পড়তে পারে আগামী মার্চ ২০১৬ মাসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে৷

দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী শিরোনামের সংবাদটি গত ১৭ জানুয়ারী ২০১৬ তারিখ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত হয়৷ প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, বাংলাদেশ৷ রবার্ট ডি ওয়াটকিনস স্বাক্ষরিত এক বার্তায় জানান দাতা সংস্থা ইউএনডিপি, সিএইচটিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর উন্নয়ন ও আস্থা অর্জনের জন্য কাজ করছে৷
১৮ জানুয়ারী ২০১৬ তারিখ পার্বত্য অঞ্চলে পালিত গণ মানববন্ধন ও কোন ধরনের রাজনীতিক কর্মসূচির সাথে দাতা সংস্থাটির কোন সম্পৃক্ততা নাই৷

আপলোড : ১৮ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : ২.৪০ মিঃ





আর্কাইভ