শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গ্রাম আদালত আইনটি যুগোপযুগী করে সংশোধন করা এখন সময়ের দাবী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গ্রাম আদালত আইনটি যুগোপযুগী করে সংশোধন করা এখন সময়ের দাবী
শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাম আদালত আইনটি যুগোপযুগী করে সংশোধন করা এখন সময়ের দাবী

---নিকোলাস বিশ্বাস :: দেশের উচ্চতর আদালতগুলো বিচারাধীন লক্ষ লক্ষ মামলার চাপে ভারাক্রান্ত। এ মতাবস্থায়, প্রান্তিক মানুষের পক্ষে আইনের আশ্রয় লাভ করা খুবই কঠিন হয়ে উঠেছে। প্রতিদিনই উচ্চতর আদালতগুলোতে মামলার অপরিসীম চাপ বাড়ছে। বর্তমানে উচ্চতর আদালতগুলোতে ৩৫ লক্ষাধিক মামলা বিচারাধীন। আজ থেকে উচ্চতর আদালতগুলোতে যদি আর কোন নতুন মামলা দায়ের করা না হয় তবুও আদালতগুলোতে বিচারাধীন মামলাগুলো নিস্পত্তি করতে কয়েক দশক সময় লাগবে। উচ্চতর আদালতগুলোর এই নাজুক পরিস্থিতিতে দেশের প্রতিটি ইউনিয়নের গ্রাম আদালতগুলো স্থানীয়ভাবে আইনি-সেবা নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারে।

গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত থাকলেও যথাযথ আইন মেনে বিচার-কার্য সর্বত্র পরিচালিত হয় না। আবার যেখানে আইন মেনে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানেও আইনের কিছু দুর্বলতার কারণে গ্রাম আদালতে কাঙ্খিত ফলাফল আসছে না। গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩) -এর দুর্বলতার কিছু দিক নিয়ে এখানে আলোচনা করা হল।

প্রথমতঃ গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার যা বর্তমানে মাত্র ৭৫,০০০ টাকা অর্থ্যাৎ গ্রাম আদালত ৭৫,০০০ টাকার উপরে কোন রায় দিতে পারবে না। এখনকার বাজার-দর বিবেচনায় গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার বাড়িয়ে কমপক্ষে ২০০,০০০ টাকা করা দরকার। পর্যবেক্ষণে দেখা গেছে যে, গ্রাম আদালতে জমি-জমা সংক্রান্ত দেওয়ানী মামলাই দায়ের হয় বেশী কিন্তু গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার কম থাকায় এ মামলাগুলো গ্রাম আদালতে নথিভূক্ত করা যাচ্ছে না। এজন্য সাধারণ মানুষ আইন বহির্ভূত গ্রাম্য-সালিশের দিকেই ঝুকে পড়ছে। আবার আর্থিক সংকটের কারণে তাদের অনেকেই উচ্চতর আদালতে যেতে পারছে না। ফলে সাধারণ মানুষ আইনি সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন।

দ্বিতীয়তঃ আদালত থেকে মামলার প্রতিপক্ষের প্রতি সমন জারীর পর যদি প্রতিপক্ষ আদালতে না আসে তাহলে মামলার আবেদনকারীকে ডেকে মামলাটি ফেরত দেওয়া ছাড়া গ্রাম আদালতের হাতে আর কিছুই করার নেই। এ ক্ষেত্রে যিনি মামলাটি দায়ের করলেন তিনি আইনের আশ্রয় হতে বঞ্চিত হলেন। গ্রাম আদালত কার্যকর করার স্বার্থে এখানে আদালতের হাতে অবশ্যই কিছু আইনগত করণীয় থাকতে হবে। এ ক্ষেত্রে যা করা যেতে পারে তাহল উক্ত মামলাটি সরাসরি উচ্চতর আদালতে রেফার করার ক্ষমতা গ্রাম আদালতকে দেওয়া যায় যাতে মানুষ গ্রাম আদালতের প্রতি অনুগত হয় এবং আদালতের কাজে সহযোগিতা করে। বিষয়টির গভীরে আরো পর্যালোচনা হতে পারে এবং সম্ভাব্য আরো অপশন নিয়ে ভাবা যায় যাতে গ্রাম আদালত কার্যকরভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারে এবং মানুষের সেবা করতে পারে।

তৃতীয়তঃ মামলার অতি নগন্য ফি। গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩) অনুযায়ী বর্তমানে ফৌজদারী মামলা দায়েরের জন্য ১০ টাকা এবং দেওয়ানী মামলা দায়েরের জন্য ২০ টাকা ফি প্রদানের ব্যবস্থা রয়েছে। আজকাল ১০ টাকা বা ২০ টাকা খুব বেশী কিছু নয়। জেলা পর্যায়ের হোটেলেগুলোতে এখন এক কাপ দুধ চায়ের দামই ১৫ টাকা। সুতরাং এই নগন্য ফিসের পরিমাণের উপর বিচারপ্রার্থীদের আস্থা কতটুকু সৃষ্টি হয় তা নিয়ে প্রশ্ন আছে। অথচ এই সুযোগে কোন কোন গ্রাম আদালতে বিচারপ্রার্থীদের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হয় যার কোন হিসেব নেই কারণ এগুলো বৈধ নয়। অনেককে বলতেই শোনা যায় যে, মাত্র ১০ টাকা বা ২০ টাকা দিয়ে কি-ইবা বিচার পাবো! এ অবস্থার পরিবর্তনের জন্য গ্রাম আদালতে মামলা দায়েরের ফি কমপক্ষে ২০০ টাকা নির্ধারণ করা দরকার। উপরন্তু জটিলতা কমানোর জন্য উভয় মামলার ক্ষেত্রে (ফৌজদারী ও দেওয়ানী) একই পরিমাণ ফি রাখা উচিৎ। এটা করতে পারলে নানা অজুহাতে অর্থ আদায়ের অবৈধ পন্থাগুলো বন্ধ হবে এবং আদায়কৃত অর্থের সঠিক হিসাব আদালতে সংরক্ষিত থাকবে। এরফলে গ্রাম আদালতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

গ্রাম আদালত সক্রিয়করণের আরেকটি বড় সমস্যা হল পুলিশ থানাগুলোর গোলঘর; কারণ সেখানে গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাগুলো অবলীলায় বিচার-সালিশ হয়ে যাচ্ছে যা কাঙ্খিত নয়। যদি এমন আইন করা হোত যে, থানায় গ্রাম আদালতের কোন মামলা গেলে তারা সেখান থেকে মামলাগুলো সরাসরি গ্রাম আদালতে রেফার করে দিবেন যেভাবে উচ্চ আদালত হতে গ্রাম আদালতে মামলা রেফার করা হয়। এতে নিশ্চিতভাবে গ্রাম আদালত প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং এর উপর মানুষের আস্থা বাড়বে।।

লেখক :: নিকোলাস বিশ্বাস, ফ্রীল্যান্সার (গণমাধ্যম)
মোবাইল: ০১৭১৫-১০৮১৮৪
ই-মেইল: Gonomaddyom@gmail.com
চাঁদপুর।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)