শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালিত
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালিত
সোমবার ● ১৮ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আনন্দঘন পরিবেশে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালিত

---

ষ্টাফ রিপোর্টার :: “তিন পেরিয়ে চারে পা বর্ষপূর্তির শুভেচ্ছা” এমন শ্লোগান নিয়ে এশিয়ান টিভি চার বছরে পদার্পণ উপলক্ষে দেশ ও বিদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলাতেও পালিত হয়েছে এশিয়ান টিভির বর্ষপুর্তি৷
সোমবার ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় এশিয়ান টিভির বর্ষপুর্তি উপলক্ষে রাঙামাটি বিপণী বিতান থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত এক র‌্যালী বের করা হয়৷ র‌্যালীতে অংশ গ্রহণ করেন ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল এমদাদ উল্লাহ ভুঁইয়া, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম,বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা৷

---
র‌্যালী শেষে রাঙামাটি জেলা পরিষদের ২য় তলার সম্মেলন কক্ষে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এশিয়ান টিভির বর্ষপুর্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩ ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল এমদাদ উল্লাহ ভুঁইয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ৷
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত্‍ হোসেন রুবেল, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙমাটি রিপোর্টারস ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, রাঙামাটি সংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন৷
এবারই প্রথম রাঙামাটি জেলায় সরকারী দল, বিরোধী দল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা ভেদাভেদ ভুলে একসাথে এশিয়ান টিভির বর্ষপুর্তি পালন করল৷
এশিয়ান টিভির বর্ষপুর্তির কেক কাটা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন এশিয়ান টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি আলমগীর মানিক ৷

আপলোড :১৮ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১০ মিঃ





আর্কাইভ