সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শিক্ষকদের দুই ঘন্টা কর্মবিরতি
সিলেটে শিক্ষকদের দুই ঘন্টা কর্মবিরতি
সিলেট প্রতিনিধি :: আজ সোমবার (১৪ অক্টোবর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন প্রাথমিক শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকালও ২ ঘন্টা কর্মবিরতির পালন করবেন তারা। এছাড়া ১৬ ও ১৭ অক্টোবর যথাক্রমে অর্ধদিবস ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
এরপরও দাবি আদায় না হলে আগামী ২৩ অক্টোবর মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে। সেখান থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়েছেন।
শিক্ষকরা জানান, বাংলাদেশের ১৪টি প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন। নতুবা সমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ