শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় চকপাড়া যেন এক ভূতুরে গ্রাম…!!
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় চকপাড়া যেন এক ভূতুরে গ্রাম…!!
মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় চকপাড়া যেন এক ভূতুরে গ্রাম…!!

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: দু:খে যাদের জীবন গড়া তাদের আবার দু:খ কিসের..? বাংলা এই প্রবাদের স্বার্থকতা খুঁজে পাওয়া যাবে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড ত্রিপুরা অধু্যষিত চকপাড়া এলাকায়৷ সরকার দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে দাবী করলেও চকপাড়ার বাস্তব চিত্র একেবারেই ভিন্ন৷ স্বাধীনতার ৪৫ বছরে কত দুর্গম জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার অন্ত নেই৷ কতই না মেটোপথ পাকা হয়েছে উন্নয়নের ছোঁয়ায়৷ শুধু উন্নয়নের আলো পৌঁছেনি অসহায় ও অভিভাবকহীন চকপাড়া বসবাসকারী ত্রিপুরা জনগোষ্টির এই জনপদটিতে ৷ অবিশ্বাস্য হলেও সত্যি-হয়তো পার্বত্য মাটিরাঙ্গার এমন উন্নয়ন বঞ্চিত গ্রাম দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবেনা দেশের অন্য কোনোপ্রান্তে ৷

সরেজমিনে গিয়ে সিনক,রণ,কামিনী,বিজয়সহ নাম না জানা চকপাড়া বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, প্রায় হাজার লোক বসবাসকারী চকপাড়া গ্রামটিতে নেই মৌলিক চাহিদা পূরণের নুন্যতম কোন সুযোগ সুবিধা৷ নেই নিরাপদ পানির সু-ব্যবস্থা, পাহাড়ের কোলে খননকৃত কুপ বা কুয়ার পানি পান করা ছাড়া তাদের অন্য কোন উপায় নেই,পাহাড়ী ঢলে বর্ষা মৌসুমে বিধি বাম হয়ে তাদের সেই সুযোগ থেকেও বঞ্চিত করে৷ উপায় না পেয়ে এক রকম বাধ্য হয়েই নালা বা ছড়ার ঘোলা পানি পান করে তারা৷ নেই ভাল খাবার খাওয়ার অর্থ,যে কারণে পুষ্টিহীনতা তাদের নিত্যদিনের সঙ্গী,শিক্ষা গ্রহনে আগ্রহী এই গ্রামের শিশুদের নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিবেদক তথ্য সংগ্রহের প্রাক্কালে পুরো গ্রাম খুজেও একজন এসএসসি’র গন্ডি পার হওয়া শিক্ষার্থীর সন্ধান পায়নি৷ কারও পরনে নেই কোন ভাল জামাকাপড়৷ স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সুবিধা না থাকায় খোলা জায়গায় মলমুত্র ত্যাগ করায় পানি বাহিত নানা রোগে আক্রান্তের শিকার হয় তারা৷ পেটের অসুখ,সর্দিকাশিসহ চিকিত্‍সা সেবার অভাবে বিভিন্ন রোগবালাই লেগেই থাকে৷ যোগাযোগের কোন রাস্তা না থাকায় গুরুতর অবস্থায় রোগীদের কাঁধে করে নিতে হয় মাটিরাঙ্গা হাসপাতালে৷ তাও আবার আযমরাই ছড়া পার হতে হয়ে পানি পথে,তাদের ভাগ্যে জোটেনি পার হওয়ার জন্য কোন ব্রীজ বা কালভার্ট৷ পার্বত্য জনপদের  যানবাহন মোটরসাইকেলের সুবিধা পর্যন্ত তারা ভোগ করতে পারেনা দুর্গম রাস্তার কারণে৷ বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে পাহাড়ী স্রোতের কারণে,গাড়ী ও মোটরসাইকেলে যোগাযোগ তো দুরের কথা,পায়ে হেঁটে ঐ পাড়ার যাওয়ার মতো কোন সুযোগ থাকেনা৷ ৩ থেকে ৫ কি:মি: পথ পারি দিয়ে প্রাইমারী ও হাই স্কুল পড়ুয়া দু-একজন ছাত্র যা-ই আছে,তারাও বর্ষার ভরা মৌসুমে প্রায় ৬ মাস স্কুলে যেতে পারেনা৷ বিদ্যালয় ও বিদ্যুত্‍ বিহীন অন্ধকার ও দূর্গম গ্রামটি সন্ধ্যার পর যেনো এক ভয়াল ভুতুড়ে গ্রামে পরিণত হয়৷ মাটিরাঙ্গা পৌরসভার মধ্যে এ যেন এক ভিন্ন গ্রহ৷

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা বলেন, চকপাড়ার মানুষ সত্যিই অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত,নানা সমস্যায় জর্জড়িত গ্রামটি৷ তাই চকপাড়া এলাকাবাসীর উন্নয়নে সরকারের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন জরুরী উল্লেখ করে তিনি,চলতি অর্থবছরেই কার্যকরী প্রকল্প গ্রহনের মাধ্যমের অনগ্রসর এই জনপদে উন্নয়নে আলো পৌঁছে দিতে সরকারের কাছে দাবী জানান৷





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ