শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পদ্মা এক্সপ্রেস ট্রেনের নষ্ট এসির পানিতে ভিজে গেল ঘুমন্ত যাত্রীরা
প্রথম পাতা » পাবনা » পদ্মা এক্সপ্রেস ট্রেনের নষ্ট এসির পানিতে ভিজে গেল ঘুমন্ত যাত্রীরা
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা এক্সপ্রেস ট্রেনের নষ্ট এসির পানিতে ভিজে গেল ঘুমন্ত যাত্রীরা

---ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘গ’ কোচের ১৯ থেকে ২৪ নম্বর বাথে নষ্ট এসির পানি পড়ে চাদর,লেপ ও বালিশ ভিজে এবং বাথের মধ্যে পানি জমে যাত্রীদের ভোগান্তির সৃস্টি হয়। একই কারণে কোচটির গোটা করিডোরে পানি জমায় করিডোর দিয়ে বাথরুমে যাওয়াসহ স্ভাভাবিক চলাচলেও মারা্ত্মক ব্যাঘাত সৃষ্টি হলে অন্যান্য যাত্রীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। কোচটিতে নষ্ট এসিযুক্ত করার কারণে বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহী পৌঁছা পর্যন্ত যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়।
একটি সরকারী কলেজের অধ্যাপক শফিকুল হকসহ‘গ’কোচের ২১ থেকে ২৪ নম্বর বাথের যাত্রীরা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন,ঢাকা থেকে রাজশাহীতে ঘুমিয়ে যাওয়ার জন্য নির্ধারিত মূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে চারটি টিকিট সংগ্রহ করি। ট্রেনটি কমলাপুর স্টেশনে আসার পূর্বেই আমরা স্টেশনে উপস্থিত হই। স্টেশন থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার পর থেকেই বাথটিতে এসির ঠান্ডা পানি পড়ার পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে বিছানার চাদর,লেপ,বালিশ ও ব্যাগের কাপচোপড় ভিজে যায় এবং বাথের ফ্লোর, কোচের করিডোর ও পাশের বাথের ফ্লোরেও পানি জমতে থাকে। এতে বিছানায় ঘুমানোতো দুরের কথা বসে বা দাঁড়িয়ে থাকা বা করিডোরে চলাচল করাও দুস্কর হয়ে পড়ে। বিষয়টি জানানোর জন্য এটন্টডেন্টকেও আসপাশে পাওয়া যায়না। তখন আমরা(যাত্রীরা) কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। এক পর্যায়ে কর্তব্যরত কন্ডাক্টর গার্ডকে খবর দিয়ে ডাকা হয়। খবর পেয়ে গার্ড এসে ক্লিনার ও এটেনডেন্টেদের দিয়ে কোন মতে পানি মুচে ফেলানোর চেষ্টা করা হলেও ততক্ষণে আরামে বাথে ভ্রমনের সাধ হারাম হয়ে যায়। যাত্রীরা আরও বলেন,একদিনে এসি নষ্ট হয়নি। দীর্ঘ সময় ধরে এসি নষ্ট হয়েছে। দায়িত্বশীলদের আগ থেকেই এসিটির সার্ভিসিং করা উচিত ছিল। তিনি প্রচলিত আইন অনুযায়ি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন,আজকে আমরা যেমন ভোগান্তির শিকার হয়েছি,আগামিতে অন্য কোন যাত্রীকে যাতে এমন ভোগান্তির শিকার হতে না হয় সে জন্য রেলপথ মন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)