শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা ছাড়া গরীবদের বাঁচার কোন পথ নেই : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা ছাড়া গরীবদের বাঁচার কোন পথ নেই : সাইফুল হক
শুক্রবার ● ২৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা ছাড়া গরীবদের বাঁচার কোন পথ নেই : সাইফুল হক

---আজ ২৫ অক্টোবর শুক্রবার বিকালে আশুলিয়ায় খেতমজুর ইউনিয়নের আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক বলেছেন, বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা গ্রামীণ জনগণের প্রতিনিধিত্ব করছে না। স্থানীয় সরকারে খেতমজুর, ভূমিহীন ও গরীব চাষীদের কার্যকরী কোন অংশগ্রহণ নেই, প্রতিনিধিত্ব নেই। বাস্তবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অধিকাংশ স্থানীয় সরকার এখন সরকারি দলের টাকাওয়ালা প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক মাস্তানদের দখলে। এ অবস্থা পরিবর্তনে তিনি খেতমজুর, ভূমিহীন ও চাষীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্বচ্ছ, স্বাবলম্বী, গণতান্ত্রিক ও জবাবদিহীমূলক স্থানীয় সরকার গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা ছাড়া গ্রামের গরীবদের বাঁচার কোন পথ নেই।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতের প্রকল্পসমুহে দুর্নীতি ও দলবাজি বন্ধ করতে ইউনিয়ন পর্যায়ে গণতদারকি ব্যবস্থা চালু করা দরকার। তিনি বলেন, চুরি দুর্নীতি দলবাজির কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুফল থেকে অধিকাংশ মানুষই বঞ্চিত। তিনি বলেন, সরকার ও সরকারি দল ক্ষমতায় টিকে থাকতে মানুষের সমর্থন চায়। কিন্তু তাদের অধিকার দিতে চায় না। তিনি অধিকার আদায়ে খেতমজুর সহ শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। আশুলিয়ার খেজুরবাগান এলাকায় খেতমজুর সংগঠক আমির হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কার্যকরূী সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপাতি অরবিন্দু বেপারী বিন্দু, খেতমজুর ইউনিয়ন নেতা ডা. মনোয়ার হোসেন, আকবর আলী খান, সজল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।

সম্মেলনে হাবিবুর রহমানকে সভাপতি ও ডা. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

বহ্নিশিখা জামালী, গ্রাম ও শহরের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান। তিনি বলেন, গ্রামের গরীবদের জন্য বরাদ্দের বেশীরভাগই লুট হয়ে যাচ্ছে। সম্মেলনে আগামী ১ নভেম্বর খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল সফল করে তোলার আহ্বান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)