শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, শান্তি-শৃংখলা রক্ষা ও কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা, স্বেচ্ছায় রক্তদান, ছাত্রছাত্রীদের চিত্রাংকন, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ। এবারে কমিউনিটি পুলিশিং ডে’র মূল প্রতিপাদ্য হচ্ছে ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’।
আজ শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ সংলগ্ন পিকে বিশ্বাস রোড কেক কেটে এবং বেলুন উড়িয়ে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালীসহ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. ইকবাল হোসেন বিপিএম (বার)। পরে একাধিক জাতীয় পতাকা, ফেষ্টুন, প্লেকার্ড, ব্যানারসহ একটি বর্ণাঢ্য র‌্যালী সেখান থেকে যাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফিরে আসে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম. আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আ’লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব প্রতাপ ঘোষ প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ দেশের পুলিশ বাহিনী সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে অপরাধমূলক বাংলাদেশ গড়ে চায়। সেজন্য তিনি দেশকে ভালো বাসুন এবং দেশ থেকে অপরাধ মুক্ত করতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
প্রধান অতিথি এডিশনাল ডিআইজি মো. ইকবাল হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর আইন শৃংখলা রক্ষা ও শান্তি-শৃংখলার উন্নয়ন অত্যন্ত দুরহ। এ কারণেই পুলিশই জনতা, জনতাই পুলিশ এই চিন্তা-চেতনা নিয়ে পুলিশের পাশাপাশি আইন-শৃংখলা উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে পুলিশিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা, যা পুলিশের মাধ্যমে অর্জন করতে হলে পুলিশের কাজে সহযোগিতার মানসিকতা নিয়ে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসতে হবে। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সেইসাথে কমিউনিটি পুলিশিং আন্দোলনে গাইবান্ধা জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুলিশিং কমিটির কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
তদুপরি আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া রচনা, চিত্রাংক ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি নাটিকা পরিবেশন করে।
এদিকে অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, এবং বিকেলে গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং বনাম পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার, ফেষ্টুন নিয়ে এই বর্ণাঢ্য র‌্যালীসহ সকল কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া জেলার সাতটি উপজেলায় একই ধরণের কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।





আর্কাইভ