সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ পূজা উদ্বোধন
মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ পূজা উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ি সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে এলাকার যুবক-যুবতীদের উদ্যেগে আয়োজনে শুরু হয়েছে মাস ব্যাপি ২৮ বুদ্ধ পূজা ও তেইংছংমুং ছিমি: (আকাশ প্রদীপ) পূজা।
আজ ২৮ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৪ টায় মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফানুষ উত্তোলনের মাধ্যমে মাস ব্যাপি ২৮ বুদ্ধ পূজা ও তেইংছংমুং ছিমি: (আকাশ প্রদীপ) পূজা উদ্বোধন করেন।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, ২৪৮নং মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরীসহ ইউপি সদস্য থোয়াইঅংগ্য মারমা, মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা প্রমূখ।
বৌদ্ধদের অন্যতম এই পূজা প্রতিদিন সন্ধ্যায় ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উপস্থিতিতে আকাশ প্রদীপ জ¦ালিয়ে চলবে পুরো এক মাস ধরে। এ অনুষ্ঠানে আরো প্রতিদিন দান, শীল গ্রহণ ও ভাবনা কার্যক্রমসহ নানা পুন্যকর্ম সম্পাদন করা হবে।
উল্লেখ্য, বৌদ্ধদের ভাষ্যমতে স্বর্গে অবস্থিত চুলামনি জাদীর উদ্দেশ্যে মাসব্যাপী এই পুজার আয়োজন করে থাকে। আকাশের দিকে প্রদীপ উত্তোলন করা হয় বলে বৌদ্ধরা এ অনুষ্ঠানকে আকাশ প্রদীপ পূজা বলে থাকে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১