শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে ধানক্ষেতে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমন
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে ধানক্ষেতে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমন
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ধানক্ষেতে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ধানক্ষেতে কারেন্ট (বাদামি গাছ ফড়িং) পোকার আক্রমন দেখা দিয়েছে। কোন কোন মাঠে কম বেশি, এর প্রভাবে ক্ষেত নষ্টের উপক্রেম হয়েছে। সদর উপজেলার প্রতাপপুর মাঠে কয়েকজন চাষির ক্ষেত নষ্ট হয়েছে বলে চাষিরা জানিয়েছে। ক্ষেত রক্ষার জন্য নানা ধরনের স্প্রে করে ফল পাচ্ছেনা বলে ধান চাষিরা অভিযোগ তুলেছে। চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১ লাখ ৫ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদের করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের প্রতাপপুরের গোলাম মোস্তফা জানান, গ্রামের মাঠের দিকে তাকালে দেখা যাবে পোকার আক্রমনে কি ! অবস্থা সৃষ্ঠি হয়েছে। নিজের একটু ধান ছিল তা নষ্ঠ হতে চলেছে। তবে মোসারফ হোসেনের প্রায় দেড় বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া আব্দুস কুদ্দুস, লিয়াকতসহ একাধিক কৃষকের ধানের অবস্থা খুবই খারাপ। এ বিষয়ে হলিধানি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম জানান, কোন কোন মাঠে কারেন্ট পোকার আক্রমন দেখা গেছে। আমরা শনাক্ত করে পরামর্শ দিচ্ছে। সরেজমিনে গিয়ে ভেটেরিনারি কলেজের নিকট ব্রীজের দক্ষিন পাশে তাকালে মনে হচ্ছে, কৃষকরা ধান কেটে ধানের বিচুলি খাড়া করে রেখেছে। নিকটে যেতেই ভ্যপসা দূর্গন্ধ নাকে এল। ক্ষেতে গিয়ে দেখা যায়, ধান গাছের গোড়া গুলো নষ্ঠ হয়ে গেছে। সেখান অসংখ্য পোকা রয়েছে। এরকিছু দুরেই কাঠাল গাছের নিচেই কয়েকজন চাষি বসে রয়েছে। তারা জানালেন, মাঠের প্রতিটি ক্ষেতেই কম বেশি আক্রমন দেখা দিয়েছে। কৃষকরা সমাধান পেতে বাজারের সার কীটনাশকের ব্যবসয়িদের নিকট পরামর্শ ও নানা ধরনের ওষুধ স্প্রে করছেন। এবিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক জিএম আব্দুর রউফ জানান, গত কয়েকদিনের গুমট আবহাওয়ার কারনে কোন কোন এলাকায় বাদমি গাছ ফড়িংয়ের আক্রমন কম বেশি দেখা গেছে। তবে ব্যাপকভাবে নয়। আমাদের কৃষি বিভাগের সকল কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা কৃষকদের পরামর্শ দিচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)