শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধায় ৭ জেলের দন্ড
প্রথম পাতা » গাইবান্ধা » ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধায় ৭ জেলের দন্ড
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধায় ৭ জেলের দন্ড

---গাইবান্ধা প্রতিনিধি :: ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধা সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ সোমবার ব্রহ্মপুত্রের কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ইলিশ মাছ শিকারের দায়ে ৭ জনকে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ হাতেনাতে আটক করা হয়। আটক ৭ জনের মধ্যে মোল¬ারচরের আশরাফ আলী, কামারজানীর আনোয়ার হোসেন, এরশাদুল মিয়া, কঞ্চিপাড়ার আল আমিন, এরেন্ডাবাড়ীর সোহেল রানাকে ৩দিন করে কারাদন্ড ও কামারজানীর এমদাদুল হককে ৩ হাজার এবং আসাদুল হককে একহাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৫কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার (বালক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা, নৌ-পুলিশের সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী।
গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাইবান্ধা :: ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় ছিন্নমূল মহিলা সমিতি ওই কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী রোডস্থ ছিন্নমূল মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়।
র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পরে ছিন্নমূল মহিলা সমিতি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ একরামূল হক খানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ডিডি এলজি মোছা. রোখছানা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মো. মেহেদী আকতার, গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শিদুর রহমান খান, ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দাম, ফ্রেন্ডশীপ প্রতিনিধি মো. আবদুস সালাম, ছিন্নমূল মহিলা সমিতির প্রোগ্রাম অফিসার এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন প্রমূখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের রংপুর বিভাগের সমন্বয়ক
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব নন্দিত সাংস্কৃতিক সংগঠক মাসুদুল হক মাসুদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের রংপুর বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন। সোমবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক নবীণ কিশোর গৌতম স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্বভার দেয়া হয়। এই সিদ্ধান্তের খবরে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্রীড়া ও বেসরকারী সংগঠনের নেতা কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, বাংলাদেশের খ্যাতিমান সংস্কৃতিজন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই প্রতিষ্ঠানের সভাপতি, তাই সাংস্কৃতিক অঙ্গন এই প্রতিষ্ঠানের কাছে অনেক বেশি আশা করে।
পয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে মাসুদ গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। গাইবান্ধা উদীচী জেলা সংসদের প্রায় এক যুগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদে কাজ করেছেন। মোহনা’র বর্তমান উপ পরিচালক, জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রায় একযুগ ধরে জেলা ক্রীড়া সংস্থারও নির্বাহী সদস্য।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)