শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক : বীর বাহাদুর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক : বীর বাহাদুর
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক : বীর বাহাদুর

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পাহাড়ের স্বাস্থ্য সেবা উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ঠ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করার জন্য নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শুক্রবার দুপুরে আলীকদম ৩১শয্যা হাসপাতালকে প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যায় উন্নীত করার জন্য তিনটি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও প্রায় ১ কোটি ১লক্ষ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- চৈক্ষং রেফারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভবনের উদ্বোধন, আমতলী জামে মসজিদের উদ্বোধন, পানবাজার ব্যবসায়ী সমিতির ভবন উদ্বোধন, আলীকদম কিন্ডার গার্টেন্ট দ্বিতল ভবন উদ্বোধন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০শয্যা বিশিষ্ট আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন- পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। উন্নয়নের এই ধারাবাহিকতায় উপজেলার হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। শিশু ও মাতৃমৃত্যর হার কমিয়ে আনার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। এছাড়া শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়। ধারাবাহিক এই উন্নয়ন শান্তি চুক্তির ফসল বলে মনে করেন তিনি।
বিকেলে রেফারফাড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, আলীকদম জোন কমান্ডার লে.কর্ণেল সাইফ শামীম,অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল),রেজাওয়ানুল ইসলাম, আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার সাহেদ ইকবাল, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু মারমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, প্রকল্প পরিচালক (পিডি)আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, আলীকদম ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)