শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে তঞ্চঙ্গ্যার সম্প্রদায়ের পাহাড়ে জুম ঘরে নতুন চালের ভাত খেয়ে নবান্ন উৎসব পালন
বান্দরবানে তঞ্চঙ্গ্যার সম্প্রদায়ের পাহাড়ে জুম ঘরে নতুন চালের ভাত খেয়ে নবান্ন উৎসব পালন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে নানা আয়োজনে জুম ঘরে নবান্ন উৎসব (নোয়া ভাত খানা) উদযাপন করেছেন পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তঞ্চঙ্গ্যার সম্প্রদায়।
তঞ্চঙ্গা সম্প্রদায়রা পাহাড়ে জুম কাটার পর নানা আনুষ্ঠানিকতার মধ্যমে জুম ঘরে নবান্ন উৎসব (নোয়া ভাত) নতুন চালের ভাত খাওয়ার উৎসব পালন করে থাকেন। এই অনুষ্ঠানটি উপলক্ষে আজ শুক্রবার ৮ নভেম্বর সকাল ১১ টায় বান্দরবান সদর উপজেলার রেইছা সিনিয়র পাড়া তাঙ্গুলা তঞ্চঙ্গা এর জুম ঘরে এ উৎসব উদযাপিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন, পৌর মেয়র মোহম্মদ ইসলাম বেবি, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জুমের উৎপাদিত ফসলাদি পুজোর মাধ্যমে নতুন চালের ভাত প্রদর্শন, নতুন চালের পিঠা উৎসব ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ গান এবং নৃত্যের মধ্যে দিয়ে এই উৎসব পালন করেন পাহাড়ের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান আয়োজন করেন বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ।





রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান
প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন