শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » রাজারবাগে মহাসমারোহে ঈদে মীলাদুন নবী পালিত
প্রথম পাতা » ঢাকা » রাজারবাগে মহাসমারোহে ঈদে মীলাদুন নবী পালিত
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজারবাগে মহাসমারোহে ঈদে মীলাদুন নবী পালিত

---সংবাদ বিজ্ঞপ্তি :: রাজারবাগ দরবার শরীফে মহাসমারোহে ও ব্যাপক শান শওকতে পালিত হয়েছে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ উপলক্ষ্যে ‘আর্ন্তজাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের’ উদ্যোগে রাজারবাগ শরীফ সুন্নতি মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ‘কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ’ অনুষ্ঠান এবং ঢাকা মহানগরে শত শত গাড়ীর শহর প্রদক্ষিণ এবং হাজার হাজার প্যাকেট তবারুক বিতরণ করা হয়। এছাড়াও মজলিশের পক্ষ থেকে ৬৩ দিন ব্যাপী প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক আলোচনা মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশেষ নছীহত মুবারক এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ দরবার শরীফের মহাসম্মানিত মুজাদ্দিদে আযম সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। শনিবার বাদ আসর থেকে ফজর পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরোধীদের প্রতি এক হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন।
প্রধান অতিথির আলোচনায় রাজারবাগ শরীফের সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক সূরা ইউনুস শরীফের ৫৮ নম্বর পবিত্র আয়াত শরীফে ইরশাদ করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি ফযল-করম এবং রহমত হিসেবে উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়াস্বরূপ দিয়েছেন- সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে।” এ আয়াত শরীফ অনুযায়ী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক আগমন উপলক্ষ্যে খুশী প্রকাশ করা কুল কায়িনাতের জন্য ফরজের অন্তর্ভূক্ত।
বিশেষ মোনাজাত শেষে সকালে সারাদেশ থেকে আগত হাজার হাজার মুরীদ, মুতাক্বীদ, মুহিব্বীনগণের অংশগ্রহণে এবং অনলাইনে জাজিরাতুল আরব, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে ‘কোটি কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ’ পাঠ করেন। অনুষ্ঠানে বাংলা, আরবী এবং ইংরেজী তিন ভাষায় ঘোষণা দেয়া হয়।
পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত বয়ানে দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ সাহেব পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বিরোধীদের প্রতি এক হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন। ‘কোটি কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ’ অনুষ্ঠান শেষে আর্ন্তজাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের উদ্যোগে ঢাকা মহানগরের বিভিন্ন শাখা সড়কসহ প্রধান প্রধান সড়কে শত শত গাড়ীর বহর ‘শহর প্রদক্ষিণ’ করে এবং হাজার হাজার প্যাকেট তবারুক বিতরণ করে। এতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দিপনা জজবা পরিলক্ষিত হয়।
এর আগে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফের সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে সারাদেশে পোষ্টার, ব্যানার, লিফলেট, দেয়াল লিখন, অনলাইনে ব্যাপক প্রচার প্রসার করা হয়। পাশাপাশি সংবাদ সমে¥লন এবং চিঠির মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ ব্যাপকভাবে উদযাপনে ১২টি বিষয় জারীর আহবান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ