শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাঁওতাল পল্লীতে আগুনের অভিযোগপত্র প্রসঙ্গে
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাঁওতাল পল্লীতে আগুনের অভিযোগপত্র প্রসঙ্গে
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁওতাল পল্লীতে আগুনের অভিযোগপত্র প্রসঙ্গে

---সালেক খোকন :: সাঁওতাল সমাজে প্রচলিত একটি কাহিনী তুলে ধরছি প্রথম। এক গাঁয়ে বাস করতেন সাত ভাই। তারা খুবই শিকারপ্রিয় ছিলেন। একবার দূর দেশে যান শিকারে। বড় একটি পাহাড়। গহিন জঙ্গল রয়েছে ওই পাহাড় ঘিরে। সেখানে বিরাট আকারের একটি হিংস্র পাখির বাস। স্থানীয়রা ডাকেন ‘গরুড় পাখি’। পাখিটি শিকারিদের দেখেই হিংস্র হয়ে ওঠে। একে একে সে সাত ভাইকেই মেরে ফেলে। ফলে কেউ আর সাত ভাইয়ের সন্ধান পান না।

ভাইদের মধ্যে সংসারী শুধু বড় ভাই। তিনি রেখে গিয়েছিলেন এক পুত্রসন্তান। দিনে দিনে সে বড় হয়ে ওঠে। যুবক বয়সে মার কাছে জানতে চায় বাবা-চাচাদের কথা। মা জানান, শিকারে গিয়ে আর ফিরে আসেননি তারা। হয়তো গরুড় পাখি আক্রমণ করেছে তাদের! বেঁচে আছে, নাকি মরে গেছেন কেউ জানেন না।

সব শুনে সাঁওতাল যুবকটি শপথ নেয়। বাবা-চাচার হত্যাকারী পাখিটিকে যে করেই হোক শিক্ষা দিতে হবে। সে তীর-ধনুক নিয়ে রওনা হয় দূর দেশে, সেই পাহাড়ের গহিনে। কয়েক দিন পথ চলে আসে পাহাড়ের ওই স্থানে। যেখানে তার পূর্বপুরুষদের হত্যা করা হয়েছিল। তাকে দেখেই হিংস্র পাখিটি রাগে টগবগ করতে থাকে। অতঃপর আক্রমণ করতে ছুটে আসে তার দিকে। যুবকটিও তীর-ধনুক নিয়ে প্রস্তুত থাকে। কাছে আসতেই পাখিটির বুকে ধনুক বিদ্ধ করে। সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েই পাখিটি মারা যায়।

যুবকটি তখন দেখে সেখানকার মাটিতে পড়ে আছে সাতটি নরকঙ্কাল। এগুলো নিশ্চয়ই তার বাবা-চাচার! তা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। ওই সময় আসমান থেকে নেমে আসেন এক দেবতা। সাঁওতাল যুবকটিকে তিনি শান্ত করলেন। অতঃপর তার হাতে একটি জলভর্তি ঘটি আর কিছু নির্দেশনা দিয়েই আকাশে মিলিয়ে যান।

যুবকটি নরকঙ্কালগুলো কাপড়ে ঢেকে তাতে ওই জল ছিটিয়ে দেয়। অমনি কঙ্কালগুলো জীবিত হয়ে তার বাবা-চাচায় রূপ নেন। তা দেখে সাঁওতাল যুবক খুশিতে হয় আত্মহারা। তাদের নিয়ে বীরের বেসে সে ফিরে সাঁওতাল গ্রামে। আজও এমন বীরত্বের গল্পে সাঁওতাল শিশুরা নিজেকে তৈরি করে নেয় প্রকৃতজন হিসেবে।

টিকে থাকার ও ভূমির অধিকারের জন্য সংগ্রাম করা এ দেশে বসবাসরত সাঁওতালদের কাছে পূর্বপুরুষদের বীরত্বের কাহিনীগুলো আজও প্রেরণা জোগায়। প্রতিবাদের সময় তারা স্মরণ করে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিদু-কানুকেও। অধিকারের জন্য লড়াই করতে গিয়ে এ দেশে জীবন দিয়েছেন অনেক সাঁওতাল। কিন্তু রূপকথার মতো সেখানে আসেনি কোনো দেবতা। বরং তাদের জীবনে হিংস্র গরুর পাখি ফিরে এসেছে বারবার, নানাভাবে। ফলে এ প্রজন্মের সাঁওতালরা বাঁচিয়ে আনতে পারেননি তাদের পূর্বপুরুষদের। তাই মনের ভেতর পুষে রাখা কষ্ট নিয়ে লড়াই ও প্রতিবাদ চালিয়ে যাওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা কয়েক দিন আগেই পালন করলেন সাঁওতাল হত্যা দিবসটি, যা কখনোই প্রত্যাশিত ছিল না।

ঘটনাটি ২০১৬ সালের ৬ নভেম্বর তারিখের। গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমিতে আখ রোপণকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতাল ও বাঙালিদের ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পুলিশের গুলিতে রমেশ, শ্যামল হেমব্রম ও মঙ্গল মাদ্রি নিহত ও অন্তত ৩০ সাঁওতাল আহত হন। এ ছাড়া আহত হন ৯ পুলিশ সদস্যও। পরে সাঁওতালদের দুই শতাধিক ঘর পুড়িয়ে দেয় পুলিশ। ধ্বংসস্তূপে পরিণত হয় ওই সাঁওতাল পল্লীটি। এ ঘটনাটিরই তিন বছর পূর্তি উদ্যাপন করা হলো ‘সাঁওতাল হত্যা দিবস’ নামে।

ওই ঘটনার পর একটি বিদেশি টিভি চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে দেখা যায়, ঘটনার সময় সাঁওতালদের বসতির পাশেই দাঁড়িয়ে অনেক পুলিশ গুলি করছে এবং কাঁদানে গ্যাস ছুড়ছে। একপর্যায়ে তাদেরই মধ্য থেকে মাথায় হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত এক পুলিশ সদস্য সাঁওতালদের বাঁশ এবং ছনের তৈরি ঘরের কাছে গিয়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই সে আগুন পাশের ছনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এ খবরের ভিডিওটি। ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় চরমভাবে। বিতর্কিত হয় পুলিশ প্রশাসনও।

এত বড় ঘটনার উপযুক্ত শাস্তি হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সম্প্রতি ওই ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেখানে ৯০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও পুলিশের জড়িত থাকার বিষয়টি আসেনি একেবারেই। অথচ ওইসময় হাইকোর্টের নির্দেশে আদালতে পুলিশের আইজির তরফ থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছিল। সেখানে সরাসরি আগুন দিয়েছে এমন দুজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা এবং তাদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়, যা উঠে আসে গণমাধ্যমেও। তারপরও অভিযোগপত্রে পুলিশের সংশ্লিষ্টদের নাম না দেওয়ার বিষয়টি আবার পুলিশের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন অনেকেই।

তিন বছর কেটে গেলেও কেমন আছেন গোবিন্দগঞ্জের সাঁওতালরা? হামলায় আহত চরেন সরেনের হাত ও পায়ে লেগেছিল পুলিশের গুলি। টাকার অভাবে ক্ষতস্থানের চিকিৎসাও তেমন করতে পারেন না এখন। আহত বিমল কিসকুও চান হামলার সুষ্ঠু বিচার। বার্নবাস টুডু ওইদিন চোখের সামনে আগুনে ছাই হতে দেখেছেন তিল তিল করে গড়ে তোলা বসতবাড়িটি। সে দৃশ্য মনে হলে আজও তার বুকের ভেতরটা খামচে ধরে। সরকারিভাবে আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় দেওয়ার উদ্যোগ নিলেও সাঁওতালরা চান তাদের বাপ-দাদার জমিতেই থাকতে। ওই জমি ফেরতে তারা সরকারি উদ্যোগ আশা করেন। ঘটনার পর থেকে মাদারপুর ও জয়পুরপাড়ায় ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন সাঁওতালরা। সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ জমি দখল করে আবার বসতি গড়ে তোলার অভিযোগ তুলেছে তাদের বিরুদ্ধে। এ নিয়েও চাপা ক্ষোভ তৈরি হচ্ছে সাঁওতালদের মনে।

পিবিআইয়ের চার্জশিট প্রত্যাখ্যান এবং পূর্ণ তদন্ত করে জড়িতদের অন্তর্ভুক্তসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাঁওতালরা। তারা বলছেন হামলার মূল পরিকল্পনাকারী সাবেক এমপি, চিনিকলের এমডি, সাবেক ওসি, পুলিশ সদস্যসহ জড়িতদের বাঁচানোর জন্য চার্জশিটে নাম আড়াল করা হয়েছে। তাই পুনরায় তদন্তের মাধ্যমে এ ঘটনায় প্রকৃত অপরাধীদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্তির দাবি জানান তারা। পাশাপাশি চান গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মের রিকুইজিশন করা আদিবাসী ও বাঙালিদের সম্পত্তি ফেরত দেওয়া হোক। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ পুড়িয়ে দেওয়া স্কুলটি পুনর্নির্মাণের দাবি করেন সাঁওতালরা।

এ দেশে সাঁওতালসহ অন্যান্য জাতিসত্তার মানুষ আজও পাননি তাদের ভূমির ন্যায্য অধিকারটুকু। বিশেষ করে সমতলের অধিকাংশ জমি ছিল কালেকটিভ। জমিদারি প্রথা উচ্ছেদের পর সেগুলো জমিনদারি খাস হয়ে যায়। এখনো অনেক এলাকায় অন্য জাতিসত্তার মানুষ থাকছেন, চাষ করছেন এমন জমিকে সরকার খাস হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া ব্যক্তি মালিকানার জমিগুলোও সাঁওতালসহ অন্যান্য জাতির মানুষ দখলে রাখতে পারছেন না। প্রশাসনের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় জমিগুলো দখল করে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী বাঙালিরা। এ নিয়ে হত্যার ঘটনাও ঘটছে হরহামেশাই। তাই সমতলের জাতিগুলোর অধিকার রক্ষায় আলাদা কার্যকর ভূমি কমিশন গঠন করা এখন জরুরি। সেই সঙ্গে জমির ওপর তাদের প্রথাগত মালিকানারও স্বীকৃতি দেওয়া উচিত।

বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী অন্য জাতিসত্তার মানুষদের অধিকারের বিষয়ে আন্তরিক এমনটাই বিশ্বাস করেন তারা। কিন্তু যখন শিশু ধর্ষিত হয়, ভিন্ন জাতির নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়, উচ্ছেদের নামে গুলি করে হত্যা করা হয় সাঁওতাল যুবককে তখন আস্থার সংকট তৈরি হতে থাকে সরকারের প্রতিও। তাই রাষ্ট্রকেই আন্তরিক হতে হবে সাঁওতালসহ অন্যান্য জাতিসত্তার মানুষের দাবিগুলোর বিষয়ে। সৌজন্য : দেশ রুপান্তর

লেখক : লেখক ও আদিবাসীবিষয়ক গবেষক
contact@salekkhokon. net





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)