বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সেরা করদাতার সম্মাননা পেলেন বান্দরবানের অমল কান্তি দাশ
সেরা করদাতার সম্মাননা পেলেন বান্দরবানের অমল কান্তি দাশ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্র্বত্য জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন বিশিষ্ট ঠিকাদার ও আ.লীগ নেতা অমল কান্তি দাশ। আজ বুধবার ১৩ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশান হলে তিনি ২০১৮-১৯ অর্থ বছরে বান্দরবান জেলার পক্ষে সেরা করদাতা হিসেবে এই ক্রেষ্ট প্রদান করেন চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ।
এসময় চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার),পিপিএম, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক ও দি চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার সেরা করদাতা হিসেবে অমল কান্তি দাশ এই পর্যন্ত ৬বার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার