শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » জনপ্রিয় হচ্ছে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক
প্রথম পাতা » নওগাঁ » জনপ্রিয় হচ্ছে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক
শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রিয় হচ্ছে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলে ও জনগণের জানমালের নিরাপত্তায় ব্যতিক্রমী কাজ শুরু করেছে আত্রাই থানা পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে আত্রাই থানা পুলিশের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসায় বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলেসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এই উঠান বৈঠক অনুষ্ঠান হচ্ছে। যা আইনশৃঙ্খলায় সাফল্য আনতে পারে বলে পুলিশ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উঠান বৈঠকে আসা একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, আমরা সাধারণ মানুষ আমরা সব সময় পরিবারের বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করি। আমরা আগে বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন বিষয়ের খারাপ দিক সম্পর্কে তেমন কিছুই জানতাম না। কিন্তু থানা পুলিশের উঠান বৈঠকে এসে এই সব খারাপ বিষয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গভীর ভাবে জানতে পেরেছি। আমরা সচেতন হয়েছি এবং যারা উঠান বৈঠকে আসতে পারেনি আমরা তাদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি।

তারা আরো বলেন, উঠান বৈঠক দ্বারা সমাজে আমরা অনেক উপকৃত হচ্ছি। বেশি বেশি করে এই ধরনের উঠান বৈঠকের আয়োজন করা উচিত। সমাজের সকলে সচেতন হলেই সমাজ থেকে এই ধরনের ক্ষতিকর ভাইরাস নামক সমস্যাগুলো আস্তে আস্তে দূর করা সম্ভব।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন আত্রাই উপজেলাকে শতভাগ মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ ব্যক্ত করে বলেন, উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক সমস্যাসমূহ উঠান বৈঠকের মাধ্যমে প্রতিদিনই উপজেলার কোন না কোন গ্রামে গিয়ে ওই এলাকার জনগণের মাঝে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে আসছে আত্রাই থানা পুলিশ।

এছাড়াও অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের মধ্য দিয়ে তৃণমূলের মানুষের মতামত, বুদ্ধি, যুক্তি, তথ্য সম্পৃক্ততা, সহযোগিতা, অংশীদারিত্ব ও অংশগ্রহণের মাধ্যমেই আইন-শৃঙ্খলা ও সামাজিক সমস্যার টেকসই সমাধান সম্ভবপর বলে তিনি মনেকরেন। তিনি আরো বলেন উপজেলার সর্বস্তরের জনগণের জননিরাপত্তা-সংক্রান্ত যে কোন প্রয়োজনে ওসির দরজা সবার জন্য সব সময় খোলা আছে।

এদিকে উপজেলার সচেতন মহল মনেকরছেন, থানা পুলিশের সচেতনতামূলক এ কর্যক্রমের মাধ্যমে পুলিশ জনগনের অনেক কাছাকাছি আসতে পারবে এবং সমাজ থেকে সামাজিক সমস্যার টেকসই সমাধান সম্ভবপর হবে।

আত্রাইয়ে ভুয়া ডাক্তারের ৩০ হাজার টাকা জরিমানা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ওই ক্লিনিক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বানজু ক্লিনিক নামের একটি ভুয়া ক্লিনিক খোলে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিলেন ওই ক্লিনিকের মালিক কথিত ডা. হামিদুল হক। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম গতকাল আত্রাই থানা পুলিশসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ডাক্তারী বিষয়ক বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ভবিষ্যতে ডাক্তারী পেশায় নিয়োজিত না থাকার মুচলেকাও তার কাছ থেকে নেয়া হয়। তবে ফারমাসিস্ট হিসেবে তিনি ওষুধ বিক্রি করতে পারবেন বলে আদালত রায় প্রদান করেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ