সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল আর নেই
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল আর নেই
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজ (৮৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার, চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল ১৭ নভেম্বর দুপুর ২টার দিকে বার্ধক্য জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ ১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় চাটমোহর বালুচর খেলার মাঠে যানাজা নামাজের আগে পুলিশের একটি দল মরহুম মোজাম্মেল হক ময়েজের মরদেহ কে গার্ড অব অনার প্রদান করেন।
রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার ও থানার ওসি সেখ নাসীর উদ্দিন ছালাম গ্রহণ করেন।
গার্ড আব অনার প্রদানের পর মরহুমের কফিনে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্য অর্পণ করা হয়।
বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, এস এম নজরুল ইসলাম ও মাহবুবুল এলাহী বিশু প্রমূখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক