শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » গাজীনগর কলীচন্দ্র পাড়া কালী মন্দিরটি বন্ধ হবার উপক্রম -এলাকাবাসী
প্রথম পাতা » কৃষি » গাজীনগর কলীচন্দ্র পাড়া কালী মন্দিরটি বন্ধ হবার উপক্রম -এলাকাবাসী
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীনগর কলীচন্দ্র পাড়া কালী মন্দিরটি বন্ধ হবার উপক্রম -এলাকাবাসী

---

অন্তর মাহমুদ,কলীচন্দ্র পাড়া ঘুরে এসে :: মাটিরাঙ্গা পৌরসভাধীন ১নং ওয়ার্ড গাজীনগর কলীচন্দ্র পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরটি গড়ে উঠে ১৯৮০/৮১ দিকে৷ স্থানীয় পাড়ার বাশি মোহন ত্রিপুরার পিতা মৃত খেগেন্দ্র ত্রিপুরার দানকৃত জায়গায়,জগচন্দ্র নামে জনৈক ব্যক্তির উদ্যেগে সর্বপ্রথম বনের সংগৃহীত ছন ও বাশ দিয়ে তৈরি করা হয় এই মন্দিরটি৷ সেই সময় এই এলাকায় জগন্নাথ মন্দির নামে আরও একটি মন্দির ছিল বলে জানা গেছে স্থানীয় বাসিন্দা বরিন্দ্র কিশোর ত্রিপুরা,রঞ্জন মোহন ত্রিপুরা,প্রশান্ত কুমার ত্রিপুরার সাথে আলাপ কালে৷ দুটি মন্দির থাকা কালে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যেগে দূর্গোত্‍সব পালন করা হতো সেই সময়৷ দূর-দূরান্ত থেকে দোকানিরা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে মেলার আয়োজন হতো আজকের জরাজীর্ণ অবস্থায় থাকা এই কালী মন্দিরটির সামনে৷ ভবন ও অর্থাভাবে মন্দিরটি আগের যৌলুশ নিয়ে চলা তো দুরের কথা সনাতনী রীতিমতো পুজা আর্চনাও করতে পারছেনা ৷ কলীচন্দ্র পাড়ার প্রায় ৫০০ শতাধিক ত্রিপুরা জনগোষ্ঠী ও আশে পাশের প্রায় আরও কয়েকটি পাড়ার হাজারেরও অধিক ত্রিপুরা জনগোষ্ঠীর ধর্মীয় রীতি নীতি পালনের একমাত্র মাধ্যম এই মন্দিরটি৷ মন্দিরটির বর্তমান পুরোহিত রঞ্জন কুমার ত্রিপুরা জানান,তিনি কোন প্রকার বেতন ভাতাদি পান না৷ বড় কোন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া তিনি কোন আর্থিক সহায়তা পান না৷ এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রপ্ত মোহন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বিত্ত মোহন ত্রিপুরা জানান,আমাদের গ্রামের বেশীর ভাগ মানুষ দরিদ্র যাদের সবাই খেটে খাওয়া দিন মজুর৷ তাদের পক্ষে মন্দির পরিচালনা ও পুরোহিতের বেতন চালানো প্রায় অসম্ভব৷ এছাড়াও মন্দিরটির নিজস্ব জায়গার প্রয়োজন,বর্তমানে যেটুকু জায়গাতে মন্দিরটি রয়েছে তা প্রয়োজনের তুলনায় সামান্য৷ বিগত ২০১১-১২সালে মন্দিরটির উন্নয়নে অনুদান হিসেবে ৩ বান ঢেউটিন দেয়া হলেও তা দিয়ে মন্দির উন্নয়নে কোন কার্যকরী পদক্ষেপ নেয়া যায়নি৷ গত ২/৩ মাস আগে খাগড়াছড়ির বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা নিকট একটি আবেদন করা হলেও এখনো কোন প্রকার বরাদ্ধ না পাওয়ায় মন্দির কমিটি ও কলী চন্দ্রপাড়া বাসী হতাশা প্রকাশ করেন যে কোন সময়ে মন্দিরের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম ৷ এ বিষয়ে নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ এমরান হোসেন জানান,কলীচন্দ পাড়ার কালী মন্দিরটি সত্যিই দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত,তাদের মন্দিরের উন্নয়ন হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি খুব স্বল্প সময়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার হস্তক্ষেপ কামনা করেন৷ শপথ গ্রহনের পর মেয়র মোঃ শামছুল হককে বিষয়টি অবহিত করবেন বলেও তিনি জানান৷

আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ৩.০০মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)