শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন
প্রথম পাতা » খুলনা বিভাগ » টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে শুরু হয়েছে ৪৫ টাকা দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি। আজ সোমবার শহরের পায়রাচত্বরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র তত্বাবধানে খোলাবাজারে বিক্রি শুরু করেছে মেসার্স জয় এন্টারপ্রাইজ। পেঁয়াজ বিক্রি শুরু হতেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। পড়ে যায় দীর্ঘ লাইন। প্রতিজন এক কেজি করে মিশরীয় পেঁয়াজ নিয়ে আনন্দে ঘরে ফিরেছেন। দুপুর গড়িয়ে যেতেই ভিড় বেড়েছিল আরও কয়েক গুণ। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে আসা বশির উদ্দিন বলেন, সকালে শহরে একটি কাজে এসেছিলাম। ৪৫ টাকায় ১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনলাম। শহরের চাকলাপাড়া এলাকার শাহ আলম বলেন, ৪৫ টাকা এক কেজি মিশরীয় পেঁয়াজ দেওয়া হচ্ছে। ছোট হোক বা বড় হোক পেঁয়াজ তো। এদিকে ক্রেতাদের সামাল দিতে সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের কনক কান্তি দাস সভাপতি জে এম রশিদুল সম্পাদক নির্বাচিত
ঝিনাইদহ :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কবি সুকান্ত সড়কের রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, নির্বাহী সদস্য জীবন কুমার বিশ্বাস, জিয়াউল হক আজাদ, এনামুল হক এনাম, ইউনিট লেভেল অফিসার তাসলিমা খাতুন ও যুব ইউনিট প্রধান শাহিনুর রহমান মৃদুল। সাধারণ সভা শেষে ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস চেয়ারম্যান পদে ও জে এম রশিদুল আলম রশিদ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।

ঝিনাইদহে ইয়াবাসহ সিপাহী বাংলাদেশ আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহে ইয়াবাসহ সিপাহী বাংলাদেশ (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মৃত. আঈজ উদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার বিষয়খালী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। সেসময় তার কাছ থেকে ১শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ঝিনাইদহ গনপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহন করে। আজ মঙ্গলবার তিন সদস্যের তদন্ত দল ঝিনাইদহ সার্কিট হাউসে নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরেজমিন তদন্ত করতে আসছেন। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী তিন সদস্য তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের ১২১১ নং স্মারকের চিঠির প্রেক্ষিতে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জন সাংবাদিককে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য ঝিনাইদহ গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ কাজ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলন করেন বলে পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলে খবর প্রচার হয়। খবর ফাঁস হয়ে পড়লে জুনের আগে কাজ সম্পন্ন দেখিয়ে বিল তুলে নেওয়া প্রকল্পগুলো তড়িঘড়ি করে সম্পন্ন করেন। ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ডরমেটরি ভবন, নন হেজেটেড ডরমেটরি ভবন, জেলা জজের বাসা, সাবডিভিশন অফিস ও গনপুর্তের উপ-বিভাগীয় প্রকৌশলীর বাসাসহ বিভিন্ন অফিস মেরামত ও রং করেন। অথচ কাজ দেখিয়ে জুনের আগেই তিনি ২ কোটি ৫০ লাখ টাকার বিল তুলে নেন তিনি। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ গনপুর্ত বিভাগে গত ২০১৮-১৯ অর্থ বছরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। কিন্তু বিধি ভঙ্গ করে মেন্যুয়ালি নেটিফিকেশন অফ এওয়ার্ড (নোয়া) দেওয়া হয়। যা পিপি’র বিধি বহির্ভুত। প্রশ্ন উঠেছে ই-জিপি টেন্ডার আহবান করলে একজন ঠিকাদার অর্ধশত কাজ কি ভাবে পায়। এ ভাবে তিনি ২/৩টি লাইসেন্সের বিপরীতে শত শত কাজ দিয়ে কোনটি কাজ না করে আবার আংশিক কাজ করে ৯ কোটি টাকার বেশি টাকা লোপাট করেন।

মাদ্রাসাছাত্রকে যৌনহয়রানির অভিযোগে শিক্ষকসহ ৫ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানি করার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন আরও ৪ জন ছাত্রকে নিয়ে এক ছাত্রকে যৌন হয়রানি করে। এসময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ আরও ৪ জনকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রটির পিতা বাদী হয়ে মোবারক হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। বাকী ৪ ছাত্রকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপায় সাংবাদিক কে কুপিয়ে জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় মফিজুল ইসলাম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে। মফিজুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সহ-সভাপতি। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। এ সময় তার ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। আহত মফিজুল ইসলাম বলেন সোমবার সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিজ বাড়ি থেকে বের হয়ে একটু দুরে গেলেই জমি নিয়ে বিরোধে ধলহরাচন্দ্র গ্রামের ধীরেন মন্ডলের ছেলে সঞ্জয়, সাধন, অজয় এবং একই গ্রামের সুভাস, সুজন সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা কেটে যায় বলে জানন। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শৈলকুপা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম মফিজের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছে শৈলকুপা প্রেসক্লাব । প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে আজ দুপুরে এক জরুরী সভা ডেকে সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)