শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল সেবা গ্রহণে এখন গ্রামও এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল সেবা গ্রহণে এখন গ্রামও এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল সেবা গ্রহণে এখন গ্রামও এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি

---স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩য় বারের মত বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মেডিকেল সেন্টার ও গোল চত্ত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, আবাসিক হলের প্রভোস্টগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধা সম্বলিত বিভিন্ন প্লে-কার্ড ও ফেস্টুন বহন করেন।

এ উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে ডিজিটাল সেবা ও সুবিধা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষেরাও এখন ডিজিটাল সুবিধা প্রাপ্তিতে এগিয়ে যাচ্ছে।

চুয়েট ভিসি আরো বলেন, “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এবারের ডিজিটাল বাংলাদেশ দিবসের একটি সময়োপযুগী প্রতিপাদ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর জন্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মুখিয়ে আছে। সামাজিক এই প্ল্যাটফর্মকে যাতে কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। একইসাথে অন্যদের সচেতন করারও দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)