শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট গণদাবী ফোরামের শ্রদ্ধা জ্ঞাপন
শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট গণদাবী ফোরামের শ্রদ্ধা জ্ঞাপন
সিলেট প্রতিনিধি :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শনিবার ১৪ ডিসেম্বর জিন্দাবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ। এ সময় ফোরামের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয় সুরমা ম্যানশনে ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফোরাম নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এড. অশেষ কর, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, গণদাবী ফোরাম কেন্দ্রীয় সদস্য এম এ রকীব, শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, জাবেদুল ইসলাম দিদার, চৌধুরী সামিউর রহমান সায়েম, শাহজাহান চৌধুরী ও এম এ জলিল প্রমুখ।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা