শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপার উঠান বৈঠক
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপার উঠান বৈঠক
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপার উঠান বৈঠক

---আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” “ শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” বিষয়কে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর জাতীয় মহিলা সংস্থার আহবানে তথ্য কেন্দ্র আত্রাই নওগাঁর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগযযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উঠান বৈঠক উপজেলার তৃণমূল নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলার তথ্য কেন্দ্রের তথ্য আপারা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ডোর টু ডোর সেবা প্রদান এবং উঠান বৈঠকমুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এতে করে উপজেলার ছাত্রী ও তৃণমূল নারীদের কাছে জনাপ্রয় হয়ে উঠেছেন তারা। জনপ্রিয় হয়ে উঠেছে প্রকল্পটি। ফলে ক্রমশই আলোকিত হচ্ছে প্রবাসী অধ্যুষিত এ উপজেলা।

উপজেলার পাঁচুপুর গ্রামের মনোয়ারা বেগম বলেন, তথ্য আপারা আমাদের চোখ খুলে দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা নারীদের নানা সরকারি সেবা ও সুযোগ-সুবিধা বিষয়ে অবহিত হয়েছি।

একই গ্রামের শারমিন বলেন, যে কোনো সমস্যায় আমরা তথ্য আপাকে ফোন দিলে অথবা দেখা করলেই তিনি আমাদের যথাযথ সেবা প্রদান করেন।

এক কলেজছাত্রী জানান, তথ্য আপারা গ্রামে এসে ইন্টারনেট, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা প্রদান করছেন। এতে করে আমরা উপকৃত হচ্ছি। আমাদের কাছে এখন এক জনপ্রিয় নাম তথ্য আপা।

সরেজমিনে উপজেলার পাঁচুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা দিলরুবা জান্নাত উপস্থিত থেকে প্রকল্পের কাজ, পরিধি এবং বিভিন্ন তথ্য তুলেধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
দিলরুবা জান্নাত জানান, তথ্য কেন্দ্রে সেবা দানের পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ও ডোর টু ডোর ছাত্রী এবং নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলছি। এছাড়াও, নারীদের স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত তথ্য, সরকারের বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য, কৃষি বিষয়ক তথ্যসেবা প্রদান এবং ই-কমার্স, স্কাইপি, ই-মেইল, ভিডিও কনফারেন্স ইত্যাদি ডিজিটাল সেবা সম্পর্কে অবহিত করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)