শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গঙ্গা পদ্মা নাট্যোৎসবে প্রশংসিত গোলাপজান
প্রথম পাতা » প্রধান সংবাদ » গঙ্গা পদ্মা নাট্যোৎসবে প্রশংসিত গোলাপজান
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গঙ্গা পদ্মা নাট্যোৎসবে প্রশংসিত গোলাপজান

---বিনোদন প্রতিনিধি :: আদি ঢাকার জীবন-জীবিকার দৃশ্যকাব্য ‘গোলাপজান’ এবার ঝড় তুলেছে ভারতের আন্তর্জাতিক নাট্যোৎসবে। থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত ঢাকার মঞ্চের আলোচিত এ নাটকটি প্রদর্শিত হয়েছে গঙ্গা পদ্মা নাট্যোৎসবে।

এ নাটকে পুরনো ঢাকার লড়াকু এক নারী গোলাপজান পরম মমতার সঙ্গে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে পৌঢ়ত্বে পৌঁছার গল্পগাঁথা । আবু তাহেরের মূল গল্প অবলম্বনে প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান।‘গোলাপজান’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবী।

দুই বাংলার মিলনমেলায় মধ্যমগ্রাম ভারতের নজরুল শতবার্ষিকী সদন পৌরসভা মিলনায়তনে চলছে গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসবে রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে মঞ্চস্থ হয়েছে নাটকের প্রদর্শনী। বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবি এক নারী গোলাপজানের ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার গল্প ছুঁয়ে গেছে দর্শকদের প্রাণ।কানায় কানায় পূর্ণ মিলনায়তনে দর্শকদের অভূতপূর্ব অভিনন্দন বার্তায় স্নাত হয়েছে থিয়েটার আর্ট।

নাটকের গল্পে দেখা যায়, তিরিশের দশকে ঢাকা শহরের এক অতি দরিদ্র পরিবারে গোলাপজানের জন্ম। তার শৈশব-কৈশোর স্মৃতি মধুরতায় ভরপুর। মক্তবে পড়াশোনার সময় প্রায় শৈশবেই তার বিয়ে হয় এক ঘোড়ার গাড়ির কোচোয়ানের সঙ্গে। গাড়ি টানা ঘোড়াটির নাম লাল্লু, যে কিনা গোলাপজানের কাছে সন্তানের মতো প্রিয়। লাল্লুর সঙ্গে নাম মিলিয়ে গোলাপজান তার একমাত্র সন্তানের নাম রাখে সাল্লু। যার পুরো নাম সালাউদ্দিন। লাল্লু, সাল্লু, কোচোয়ান স্বামীকে নিয়েই গোলাপজানের এক জীবন।

একদিন কিশোর সাল্লু তৎকালীন ঢাকার অতি জনপ্রিয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা ‘সাকরাইন’-এ অংশ নিতে গিয়ে ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়। আহত ছেলের চিকিৎসা করাতে গিয়ে বিক্রি করে দিতে হয় লাল্লুকে—জকি এরফানের কাছে। সন্তানসম লাল্লুকে বিক্রির কষ্ট সইতে না সইতেই মারা যায় সাল্লু। এ অবস্থায় প্রায় দিশেহারা হয়ে পড়ে গোলাপজান। ইতিমধ্যেই ঢাকার সমাজচিত্র বদলাতে শুরু করেছে। বিশ শতকের মধ্যভাগে বিশ্বব্যাপী নতুন প্রযুক্তি বিকাশের দোলা এসে লাগে ঢাকা শহরেও। ঘোড়ার গাড়ির বদলে ঢাকায় শুরু হয় রিকশার প্রচলন। গোলাপজানের স্বামী কোচোয়ান থেকে হয়ে যায় রিকশাচালক। কিন্তু একদিন সে মোটরগাড়ির ধাক্কায় হারিয়ে ফেলে একটি পা। স্বামীর পঙ্গুতে অসহায় পরিবারটির বোঝা নেমে আসে গোলাপজানের ওপর।

শুরু হয় গোলাপজানের আরেক জীবন। রাষ্ট্র এবং সমাজের কাছে পরিত্যক্ত গোলাপজান হয়ে ওঠে জীবনসংগ্রামের প্রতীক। নেমে আসে রাস্তায় ‘ঘুগনি’ বিক্রির পেশায়। সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে গোলাপজান শামিল হয় সর্বহারা শ্রেণির শ্রমজীবীদের সংগ্রামের কাতারে।

এ সময় সমাজের প্রযুক্তি বিকাশ হতে থাকে দ্রুত। তার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত বদল হতে থাকে গোলাপজানের পেশাও। গভীর বিস্ময়ে গোলাপজান লক্ষ করে দ্রুত থেকে দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে ঢাকা শহরের সমাজ ও সামাজিক ব্যবস্থা। আর ক্ষয় হয়ে যাচ্ছে মানুষের স্বাভাবিক মূল্যবোধ। নব্য ধনপতিদের দৌরাত্ম্যে তিন পুরুষের অতি আপন ঢাকা শহর গোলাপজানের কাছে ক্রমাগত অচেনা হতে থাকে।

তার পেশা থেকে শুরু করে আপন জীবন পর্যন্ত বাঁধা পড়ে যায় সমাজপতিদের হাতে। নিজের চোখের সামনে তথাকথিত সামাজিক উন্নয়নের জাঁতাকলে মানবিক মূল্যবোধের পিষ্টতা দেখে হতাশ হয়ে পড়ে গোলাপজান।

ঢাকার থিয়েটার আর্টের ‘গোলাপজান’ ছাড়াও গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক নাট্যোৎসব এ ছাড়া মঞ্চস্থ হয়েছে ক্যালকাটা পাপেট থিয়েটারের নাটক ‘আলাদীন’, পূর্বরঙ্গের ‘পাঁচ অধ্যায়’, ভূমিসূতের ‘চর্যাপদের কবি’, সায়কের ‘ভালো লোক’, চাকদার ‘ভানু সুন্দরীর পালা’, নাট্যজনের ‘বিল্বমঙ্গল কাব্য’, নটধার ‘মহাভারত-২’, রঙ্গলোকের ‘লম্বকর্ণ পালা’, ক্যালকাটা কায়ার ‘আলিবাবা’ এবং নয়ে নাটুয়ার ‘মাটির গাড়ি মৃচ্ছকটিক’।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ