শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আ’লীগ নেতা পাইহ্লাঅংকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ চেয়ারম্যান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আ’লীগ নেতা পাইহ্লাঅংকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ চেয়ারম্যান
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে আ’লীগ নেতা পাইহ্লাঅংকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ চেয়ারম্যান

---বান্দরবান প্রতিনিধি ::বান্দরবানে চলমান সন্ত্রাসী কর্মকান্ড ও আওয়ামী লীগ নেতা হত্যা, আওয়ামী লীগের নেতাদের মুঠোফোনে হত্যার হুমকি,চাঁদাবাজি এবং সর্বশেষ গত শনিবার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমাকে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের সাঙ্গে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা। আজ রবিবার ৫ জানুয়ারি বেলা ১২ টায় বান্দরবান জেলা পরিষদ এর হলরুমেএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা। তিনি বলেন, বান্দরবানে আ.লীগনেতা হত্যকান্ড  ও নেতাদের হত্যার হুমকি এবং চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে ও তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেও বলেছি এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জরুরীভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এর প্রতিকার চাই। এই সন্ত্রাসী গোষ্ঠী দের কঠোরভাবে দমন করতে না পারলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। ইতি মধ্যে অনেক উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে তাদের চাঁদাবাজির কারণে।
এ সময় অভিযোগ করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেন, সদর উপজেলার বিভিন্ন গ্রামে সন্ত্রাসীদের কার্যক্রমের মাত্রা ছড়িয়ে গেছে। তারা দিনদুপুরে চাঁদাবাজিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে। অনেক নেতা-কর্মী বিভিন্ন গ্রাম ছেড়ে এখন শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
সদর উপজেলা আ.লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, গতকাল শনিবার আমাকে কোন একটি সন্ত্রাসী গোষ্ঠী মুঠোফোনে হুমকি দিয়েছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এর প্রতিকার চাই।
এসময় জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ বলেন, সন্ত্রাসীদের এই কর্মকান্ডের কারণে পাহাড়ের বিভিন্ন পাড়ার হেডম্যান কার্বারীদের সামাজিক বিচার কার্য ব্যাহত হচ্ছে। এবং তাদের কৃষ্টি কালচারের রীতিনীতি গুলোর উপরেও সন্ত্রসীরা হস্তক্ষেপ করছে। বিভিন্ন গ্রামে তারা হামলাসহ নানা অপরাধ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা না নিলে আগামীতে বিভিন্ন পাড়াগুলোতে বসবাস অনুপযোগী হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু মাং মারমা,সদর ইউনিয়নের চেয়ারম্যান সার্চপ্রু মারমা (সাবুখয়), রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ বান্দরবানে কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





আর্কাইভ