শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » প্রকৃত সংখ্যালঘু মৎস্যজীবীরা মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন
প্রথম পাতা » গাইবান্ধা » প্রকৃত সংখ্যালঘু মৎস্যজীবীরা মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকৃত সংখ্যালঘু মৎস্যজীবীরা মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন

---গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বিলবস্তার গ্রুপ হিসেবে পরিচিত বিলবস্তার বিল ও বারকুরা বিলের জলার পরিমাণ ৭ একর বিল এবং ঘুড়িদহ ইউনিয়নের চেরাগীদহ, বিষ পুকুর, গলাকাটা, মাদারদহ, ঝাড়াবর্ষা, ঘুড়িদহ, গাউসাদহ সহ এই ৭টি বিল ১৪ একর জলাশয় মৎস্যজীবীদের কাছ থেকে প্রভাবশালীরা জবর দখল করে নিয়েছে। ফলে ওই এলাকার ভূমিহীন মৎস্যজীবী সমবায় সমিতিভূক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২শ’ ৫০ জন প্রকৃত মৎস্যজীবী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
সরকারের এতদসংক্রান্ত ‘জাল যার- জলা তার’ নীতি অনুসারে এই সমস্ত বিল জলাশয় সরকারের বন্দোবস্ত নিয়ে মৎসজীবীরা দীর্ঘদিন যাবত মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু এলাকার প্রভাবশালী লোকজন আমজাদ কাজী, খোরশেদ আলমসহ আরও কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগিরা ভূয়া মৎস্যজীবীদের নামে বন্দোবস্ত নিয়ে নিজেরাই জবর দখল নিয়ে মাছ চাষ করে আসছে। এছাড়া মৎস্যজীবী বাদল চন্দ্র দাস, খুশিরাম দাস ও মানিক চন্দ্র দাসের নামে বিলগুলো বন্দোবস্ত দেয়া হলেও তারা বাধ্য হয়ে প্রভাবশালী হাবিবুর রহমান ও তার সহযোগীদের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। মৎস্যজীবীদের অভিযোগে জানা গেছে, তারা প্রভাবশালীদের ছত্রছায়ায় মৎস্যজীবী সেজে সমিতির কোন নির্বাচন না করেই মৎস্যজীবীর নেতা হিসেবে ওই সমস্ত জলাশয় ডেকে নিয়ে প্রভাবশালীদের কাছে বিক্রি করে দেন।
সরেজমিন জানা যায়, ঘুড়িদহ ইউনিয়নের সাবেক মেম্বর ও মৎস্যজীবী সমিতির সদস্য সুধন্য চন্দ্র দাস এবং ঝাড়াবর্ষা ও ঘুড়িদহ গ্রামের ভূমিহীন মৎস্যজীবী সমিতির সভাপতি মালতি রাণী, সাঘাটা উপজেলা সমিতির সহ-সভাপতি সুমিত্রা রাণী, ঝাড়াবর্ষা গ্রাম কমিটির সভাপতি কদমবালা, সদস্য নলিতা রাণী দাস, লংকেরশ্বর দাস, মানিক চন্দ্র দাস, অমূল্য চন্দ্র দাস, ভূট্টারাম দাসসহ অন্যান্যরা তাদের করুণ অবস্থা তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন। তারা জানান, প্রভাবশালীদের দাপটে উল্লেখিত জলাশয়গুলোতে মাছ ধরতে না পারায় তারা এখন পাইকারদের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করে অর্ধাহার-অনাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দাবি এতদঞ্চলের ভূমিহীন মৎস্যজীবী সমিতির প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে জলাশয়গুলো বন্দোবস্ত দেয়া হোক। তদুপরি জলমহাল না পেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র মৎস্যজীবীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা এবং প্রভাবশালীদের হুমকি মোকাবেলায় সংখ্যালঘু মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের ভূমি আপিল বোর্ডের ধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন
গাইবান্ধা :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, পারুল বেগম, মিনা আকতার প্রমুখ।
বক্তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী-শিশু হত্যা, পাচার বন্ধ, মাদক-জুয়া, পনোগ্রাফি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং নারী নির্যাতন বন্ধে সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)