বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে হত্যায় অভিযুক্ত গ্রেফতার
ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে হত্যায় অভিযুক্ত গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ নগরীতে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম শাহিন (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ জেলা সদর থেকে শাহিনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে কিশোরগঞ্জ জেলা সদর থেকে গ্রেফতার করার পর ময়মনসিংহে আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পরেই হত্যার রহস্য জানা যাবে।
উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর খাগডহর ঘন্টি এলাকার ফকিরবাড়িতে শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও মেয়ে নাফিয়াকে (১২) নিজেদের ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় তাদের বড় মেয়ে লাবণ্য (২০) দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো