শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাত্র দুইজন লোক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম। এতে করে বিপুল সংখ্যক সেবা গ্রহিতারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা হিসাব রক্ষণ অফিস একটি জনগুরুত্বপূর্ণ অফিস। প্রতিদিন শত শত লোক তাদের বেতনবিল, ভাতাবিল ও অন্যান্য বিল অনুমোদনসহ বিভিন্ন কাজে এ অফিসে আসতে হয়। এ অফিসে ৭ জন লোক থাকার কথা কাগজে কলমে থাকলেও একজন অফিসার ও একজন অডিটর মাত্র দুইজন লোকদিয়ে চলছে জনগুরুত্বপূর্ণ এ অফিস। উপজেলার প্রায় ৮ থেকে ৯০০ জন সরকারী কর্মকর্তা কর্মচারীর বেতন বিল, সাড়ে ৫০০ জন পেনশনধারীর বিল, টিআর, কাবিখা, অনুদান বিল ও জিপিএফ বিলসহ দেড় সহ¯্রধিক বিল এ অফিস থেকে অনুমোদন করতে হয়। মাত্র একজন অডিটরের এসব বিল প্রস্তুত ও ছাড় করতে চরম হিমশিম খেতে হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা গ্রহিতারা। জনা যায়, এ অফিসে হিসাব রক্ষণ কর্মকর্তা একজন, অডিটর একজন, জুনিয়র অডিটর তিনজন, মুদ্রাক্ষরিক একজন ও অফিস সহায়ক একজনের পদ রয়েছে। অথচ ৩ জন জুনিয়র অডিটর ও একজন মুদ্রাক্ষরিকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন থেকে। জুনিয়র অডিটর ও মুদ্রাক্ষরিকের সমুদয় কাজ সমাধান দিতে হচ্ছে অডিটর একজনকে। ফলে তিনি চরম হিমশিম খাচ্ছেন সেবা গ্রহিতাদের সেবা নিশ্চিত করতে।

এ ব্যাপারে বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আমরা বাস করি। বিল সংক্রান্ত ফাইল হিসাব রক্ষণ অফিসে নিয়ে গেলে ওই অফিসে লোকবল সংকটের কারনে একদিনে বিল উত্তোলন করা সম্ভব হয় না। ফলে দিনের পর দিন আমাদের দাপ্তরিক কাজ ফেলে রেখে ফাইলের পিছনে ঘুরতে হয়। এটা আমাদের জন্য খুবই পিড়াদায়ক।

এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর আব্দুল হামিদ বলেন, ৪ জনের কাজ আমার একা করতে হয়। শত কষ্টের পরও গ্রাহকদের যেন ভোগান্তি পোহাতে না হয় এ জন্য অবিরাম পরিশ্রম করে তাদের কাজ সমাধা করে থাকি। সকলের বিল ফাইল যত দ্রুত সম্ভব ছাড় দেয়ার চেষ্টা করি। জনগুরুত্বপূর্ণ এ অফিসে দ্রুত শূন্যপদগুলোতে লোকবল নিয়োগ দিয়ে জনদুর্ভোগ লাঘবে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।





আর্কাইভ