শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম রাউজানে বাজারে সামনে প্রকাশ্যে একেএম নুরুল আজম চৌধুরী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। আজ শনিবার ৮ ফেব্রুয়ারী সকালে দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ হত্যাকা- ঘটে। নিহতের বাড়ি হাটহাজারী উপজেলার গড়দুয়া গ্রামের গুড়ামিয়া চৌধুরী বাড়ির আবদুল হালিম চৌধুরীর পুত্র।
জানা গেছে, তিনি নিজের উপজেলা ছেড়ে প্রায় ১৫ বছর ধরে রাউজানের হারপাড়া স্কুলের সামনে একটি দোকান করতেন।
এ বিষয়ে স্থানীয় লোকজন ধারণা করে বলেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই এনাম চৌধুরী বলেন, তার ভাই একজন মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক সদস্য ছিলেন।
এ ব্যাপারে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, নুরুল আজম চৌধুরী নামে একজন মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা করা তাকে কেন হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেনি। ঘটনার পর দুপুরে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে পুরো এলাকা ক্রাইম সিন দিয়ে ঘিরে রাথতে দেখে গিয়েছে।
এ বিষয়ে রাউজান থানার এসআই আমজাদ হোসেন বলেন, ঘটনার কবর পেয়ে একটি পুকুর থেকে গলাকাটা লাশটি আমরা উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতে পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন উদ্ধার হওয়া লাশটির দেহ থেকে তার মাথা আলাদা ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।





চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ