শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে র‌্যাব অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগী গ্রেফতার
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে র‌্যাব অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগী গ্রেফতার
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে র‌্যাব অভিযানে ইয়াবাসহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগী গ্রেফতার

---ঝালকাঠি প্রতিনিধি ::ঝালকাঠির নলছিটি উপজেলায় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪৮হাজার ৪’শ টাকাসহ এক ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদে নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামের একটি নির্মাণাধীন একতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানায়।
মঙ্গলবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল মোন্নাফ।
গ্রেফতারকৃতরা হলো, নলছিটি উপজেলার উত্তর মগর গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে এবং মগড় ইউপি সদস্য মোঃ জসিম হাওলাদার (২৮), আমিরাবাদ গ্রামের প্রয়াত সকান্দার খানের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ জামাল খান (৬০), আমিরাবাদ গ্রামের প্রয়াত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), উত্তর মগর গ্রামের মোতালেব হাওলাদারে ছেলে মোঃ মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ গ্রামের প্রয়াত ইনসাফ আলী তালুকদারের ছেলে মোঃ জলিল তালুকদার (৬২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার টেংরাখালী গ্রামের প্রয়াত নুরুল হক মৃধার ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৯), বরিশাল শহরের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৪০) ও পূর্ব রায়াপুর বটতলার তোতা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩৬)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদে অভিযানকালে এদের দেহ তল্লাশী করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৮হাজার ৪ শ টাকা, ১২ টি মোবাইল এবং ১৯টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হচ্ছে।

 নলছিটিতে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীন কারাদন্ড

ঝালাকাঠি:: ঝালকাঠির নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল ঘরামী (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ধর্ষণের কারণে কিশোরী অন্তসত্ত্বা হয়ে কন্যা সন্তানের জন্ম দেয়। ৫ বছর বয়সী ওই সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। দন্ডপ্রাপ্ত সোহেল ঘরামী তেতুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ঘরামীর ছেলে।
মামলার বিববরণে জানা যায়, ২০১২ সালের ৩ মে সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে তেতুলবাড়িয়া গ্রামের এক কিশোরীকে (সাবানা আক্তার) তার বাড়িতে ধর্ষণ করে প্রতিবেশী সোহেল ঘরামী। এতে ওই কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে সোহেল। এ ঘটনায় কিশোরীর বাবা (আবদুস সোবাহান) ওই বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত নলছিটি থানার ওসিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। পুলিশের প্রতিবেদন পাওয়ার পরে আদালত সোহেলের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ নভেম্বর অভিযোগ গঠন করেন। পরে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান মনু।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)