শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটরবাইক চোর পুলিশের হাতে আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোটরবাইক চোর পুলিশের হাতে আটক
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মোটরবাইক চোর পুলিশের হাতে আটক

---স্টাফ রিপোর্টার :: অভিনব কায়দায় মোটরবাইক চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক ব্যক্তি । আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালের দিকে চুরির ঘটনাটি ঘটে উপজেলার সদর রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে। জানা যায়, মোহাম্মাদ পুর এলাকার জাফর আহমেদের পুত্র মোহাম্মাদ জামাল (২৬) বাইক নিয়ে ঔরসের জন্য মহিষ ক্রয় করতে রমজান আলী হাটে যায়। তার মোটরবাইক রেখে গরু বাজারে প্রবেশ করে মহিষ দর-দাম করার ফাঁকে চোরের দল জামালের গাড়ীটি একটি মিনি ট্রাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর এসে জামাল দেখে তার বাইকটি নেই। এসময় স্থানীয় লোকজন জানান, একটি বাইক মিনি ট্রাকে তুলতে দেখেছে। এমন সময় জামাল পূর্বগুজরা তদন্ত ফাঁড়ি পুলিশকে বাইক চুরির ঘটনা অবহিত করলে এস আই মহসিন রেজা ট্রাকটির পিছু নিয়ে ধাওয়া করে। সাথে সাথে তিনি নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই জাবেদ আলী ও ট্রাফিক পুলিশকে অবহিত করে। ট্রাফিকপুলিশ ও নোয়াপাড়া পুলিশের সহায়তায় নোয়াপাড়া চৌমুহনী থেকে ট্রাকটি আটক ও মোটরবাইক চট্ট মেট্রো -হ - ১৪-৩১৪৫ উদ্ধার করে। এসময় ট্রাক চালক পালিয়ে গেলেও এক চোরকে আটক করে পুলিশ। আটক মোটরবাইক চোরের নাম মোহাম্মাদ সুমন (২৬)। সেই ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর কুড়াল পাড়া এলাকার ছিদ্দিকুর রহমানের পুত্র। বর্তমানে সেই নগরীর ডাবলমুরিং থানার ঈদগাঁ এলাকার একটি কলোনিতে বাসা বাড়িতে বসবাস করে। এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান আটকের পর চোরকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তার সাথে আরো কয়জন ছিল তাহা বের করার চেষ্টা করা হচ্ছে। চুরির ঘটনায় বাইকের মানিক জামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

রাউজানে নিবিচারে কাটা হলো অর্ধশত চারা গাছ
রাউজান :: চট্টগ্রামের রাউজানের বিনাজুরী ইউনিয়নের ইদলপুর কুণ্ডেশ্বরী সড়কের পাশে সরকারি ভাবে রোপন করা প্রায় অর্ধশত চারা গাছ নিবিচরে কেটে ফেলা হয়েছে। ওই গ্রামের তিন বাসিন্দা রূপাল বড়ুয়া, উজ্জল বড়ুয়া ও কানু বড়ুয়া নামে কেটে ফেলা গাছ গুলো তাদের দাবি করে বলেছেন চেয়ারম্যান সুকুমার বড়ুয়া তাদের জানিয়েছেন সড়কটি বড় করার কাজ শুরু হবে। সড়ক পাশের গাছ গুলো দ্রুত কেটে নিতে। গতকাল ১৭ ফেব্র“য়ারি সোমবার গাছ কেটে নেয়ার স্থান পরিদর্শন কালে দেখা যায় কয়েকজন শ্রমিক কাটা গাছ গুলো টুকরো করছে। মুল সড়ক থেকে চার ফুট দুরুত্বে থাকা কচি গাছ গুলো কাটা হয়েছে। খবর নিয়ে জানা যায়, সম্প্রতি সড়কটির উন্নয়নের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা যায় কাজের সিডিউল অনুসারে সড়কটি ১১ ফুট প্রসস্থ করে কার্পেটিং করা হবে। গাছ কাটা বিষয় নিয়ে চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার বক্তব্য চইলে তিনি বলেন, সড়কটি উন্নয়নে কাজ শুরু হচ্ছে সত্যি, কিন্তু গাছ কাটা না কাটা নিয়ে অমার সাথে কারো কথা হয়নি।

এ প্রসঙ্গে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন রাস্তার গাছ কেটে নেয়ার নির্দ্দেশ কোনো চেয়ারম্যান প্রশাসনের অনুমতি ছাড়া দিতে পারে না। গাছ কাটতে হলে আইনী প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। তিনি বলেন গাছ কাটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)