বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাস্তায় গাছ ফেলে ডাকাতি, যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট
রাস্তায় গাছ ফেলে ডাকাতি, যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট
সিলেট প্রতিনিধি :: সিলেটের বি:বাজার উপজেলায় গতকাল মঙ্গলবার রাত ১২-১৫ মিনিটের দিকে রাস্তার উপর গাছ ফেলে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুঠ করেছে একদল সংজ্ঞবদ্ধ ডাকাত দল।
ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ রোডের জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়ায় নামক স্থানে। এ সময় ডাকাতরা ২০ জন যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুঠ করেছে।
ডাকাতির শিকার ব্যক্তিরা জানান, রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকিয়ে ১৮/২০ জনের ডাকাতদল যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় বাস, প্রাইভেটগাড়ি ও বেশকিছু সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ডাকাতির শিকার হওয়া দলিল লেখক মামুনুর রশিদ খাঁন ও লন্ডন প্রবাসী শেখ আবু ফয়ছল বলেন, অনেক গাড়িকে দাঁড় করিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রিদের কাছে থাকা সব ছিনিয়ে নিয়েছে। মহিলার নাকফুলটি পর্যন্ত বাদ দেয়নি অস্ত্রধারী ডাকাতরা। মামুনুর রশিদ খাঁনকে মারধর করে তার মুঠোফোন, টাকা এবং লন্ডন প্রবাসীর মুঠোফোন সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছার পূর্বে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির শিকার মামুনুর রশিদ খান বলেন, ডাকাতরা চরিয়া গ্রামের দিকে পালিয়ে যায়।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত