শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » নরেন্দ্র মোদি’র ঢাকা আগমনের প্রতিবাদে ১৬ মার্চ সারাদেশে কালো পতাকা বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট
প্রথম পাতা » ঢাকা » নরেন্দ্র মোদি’র ঢাকা আগমনের প্রতিবাদে ১৬ মার্চ সারাদেশে কালো পতাকা বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরেন্দ্র মোদি’র ঢাকা আগমনের প্রতিবাদে ১৬ মার্চ সারাদেশে কালো পতাকা বিক্ষোভের ডাক দিয়েছে বাম জোট

---সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২০ সকাল সাড়ে এগারটায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে (নীচতলায়) অনুষ্ঠিত হয়। বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)-র নেতা আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র ঢাকা আগমনের প্রতিবাদে আগামী ১৫ মার্চ ঢাকায় এবং ১৬ মার্চ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিক্ষোভ বাম গণতান্ত্রিক জোট, জাতীয় মুক্তি কাউন্সিলসহ ৪টি বাম দলের জোট, বাম ঐক্য ফ্রন্ট এবং গণতান্ত্রিক বাম ঐক্য যুগপৎ কর্মসূচি হিসেবে পালন করবে।
সভার প্রস্তাবে বলা হয়, ভারত তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে, বার বার ওয়াদা করেও পানি বণ্টন চুক্তি সম্পাদন করছে না। বন্ধু রাষ্ট্র দাবি করে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করবে না এমন চুক্তির পরও প্রতিনিয়ত ভারতীয় বিএসএফ সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা করে চলেছে। ফেলানী হত্যার বিচার দীর্ঘ ৯ বছর ধরে ঝুলে রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি দূর না করে প্রতিনিয়ত তা বাড়িয়ে চলেছে। উপরন্তু সম্প্রতি নাগরিকত্ব আইন করে নাগরিক পঞ্জির মাধ্যমে নিজ দেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করছে এবং বাংগালী মুসলিম ও হিন্দুদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করার অপচেষ্টা চালাচ্ছে এই মোদি সরকার। মায়ানমারের রোহিঙ্গা সমস্যায়ও কথিত বন্ধু ভারত সরকার বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে মায়ানমারের পক্ষাবলম্বন করছে। এহেন হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার বুচার অফ গুজরাট বলে স্বীকৃত খুনী নরেন্দ্র মোদিকে কোন মতেই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রমনা জনগণ এদেশে দেখতে চায় না।
তাই শহীদের রক্তে স্রোত বাংলাদেশে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পারি না। ১৬ কোটি মানুষের এই চেতনার প্রতিফলন হিসেবেই ‘নরেন্দ্র মোদি ফিরে যাও’ এই শ্লোগান নিয়ে আগামী ১৫ মার্চ ঢাকায় এবং ১৬ মার্চ সারাদেশে বাম গণতান্ত্রিক জোট কালো পতাকা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
১৫ মার্চ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত শেষে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল শুরু হবে। দেশের সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি গোষ্ঠীকে আগামী ১৫ মার্চ এবং ১৬ মার্চের কালো পতাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার জন্য বাম জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)