শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী : আমরা শিক্ষা চাই
প্রথম পাতা » ঢাকা » ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী : আমরা শিক্ষা চাই
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী : আমরা শিক্ষা চাই

---নতুন বছর। স্কুলে স্কুলে বই উৎসব। দুরন্ত শৈশব; নতুন স্বপ্নে নতুন দিন। নতুন বইয়ের গন্ধে উদ্ভাসিত কোমলপ্রাণ। অথচ ব্যতিক্রম ইটভাটা শ্রমিকদের সন্তানরা। ভাটায় ইটের সাথে, মা-বাবার সাথে যেন তারাও পুড়ছে। বইয়ের অভাবে বাংলাদেশে এখন আর কোনো শিশুর শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয় না, এমন সুবিধা থেকে বঞ্চিত ভাটা শ্রমিকদের সন্তানেরা। বিশ্বে বিনামূল্যে এত বিপুলসংখ্যক পাঠ্যবই সরবরাহের দৃষ্টান্ত বিরল হলেও ছোঁয়া লাগেনি ভাটা শ্রমিকদের সন্তানদের ক্ষেত্রে। ইটভাটার দূষণ, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। তবুও থেমে নেই ইটভাটা। ইটভাটা দুষণ ও পরিবেশ হুমকির মুখে হলেও আরেকটি বড় বিষয় আছে যা সকলের চোখ এড়িয়ে গেছে।

তবে বিষয়টি এড়ায়নি ফোজিত শেখ বাবুর চোখে। আর তা হলো ভাটা শ্রমিকদের সন্তানদের লেখা-পড়া। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ভাটায় কর্মরত শ্রমিকদের সন্তানেরা। যা দেশের জন্য দীর্ঘ মেয়াদি ক্ষতিকর একটি দিক। সহস্র শব্দ যতটা না পারে, একটি আলোকচিত্র পারে তারচেয়ে বেশি কথা বলতে। এমনই অসংখ্য আলোকচিত্রে ফোজিত শেখ বাবু তুলে ধরেছেন সমাজ ও রাষ্ট্রের গুরুতর এক অসঙ্গতি। শিশুসন্তান কোলে অসংখ্য নারী কাজ করছেন। ক্ষুধায় কাতর সন্তানের চোখের পানি মায়ের ঘামে মিশে একাকার হয়ে যাচ্ছে, যা আবার নিমেষেই বাতাস হয়ে উড়ে যাচ্ছে ভাটার আগুনের আঁচে। শিশুর বিকাশের ন্যূনতম পরিবেশই যখন জোটেনি ভাটা শ্রমিকদের সন্তানদের কপালে, শিক্ষাতো দূরের কথা। মূলধারার বাইরে নিরক্ষর বেড়ে ওঠা এই শিশুরা আমাদের লজ্জাজনক অক্ষমতা।

বিশ^ব্যাংক ও ইউএনডিপির রিপোর্ট অনুয়ায়ী দেশে বর্তমানে ইটভাটার সংখ্যা প্রায় ৭ হাজার। যদিও এর প্রায় ৫০ ভাগই অবৈধ। আর এই পুরো ৭ হাজার ইটভাটা শ্রমিকের সন্তানই শিক্ষা থেকে বঞ্চিত। শীতের প্রথম থেকে বছরের প্রায় ছয় মাস ভাটা শ্রমিকরা ভাটায় কাজ করে। দেশের প্রায় ভাটাগুলোর আশেপাশে ঝুপরি করে শ্রমিকরা থাকে। কাজ শেষ হলে তারা যখন গ্রামে ফিরে যায় তখন বছরের অর্ধেক শেষ। আর এমন সময় কোন স্কুলে ভর্তি নেয়া হয় না। এমতা অবস্থায় সরকারি বা বেসরকারি কোন এনজিও বা সংস্থা তাদের পাশে দাঁড়ালে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হতো না। ইটভাটার পাশেই মালিকপক্ষ একটি বড় ঘর করে দিলে আর সেখানে দেশী বা বিদেশী সহায়তায় শিক্ষা কার্যক্রম চললে শিক্ষা থেকে বঞ্চিত বড় একটি অংশ শিক্ষা গ্রহণ করতে পারবে।

আশির দশকের মধ্যভাগে বইয়ের অভাবে পড়াশোনার পাঠ চুকাতে হয়েছিল ফোজিত শেখ বাবুকে। বাংলাদেশের শিক্ষা খাতের আমূল বদলে যাওয়া এ চিত্র প্রবলভাবে আলোড়িত করেছে তাকে। তিনি গভীর আবেগ থেকেই শিক্ষায় বাংলাদেশের সফলতার বার্তা তার আলোকচিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে ফোজিত শেখের এই প্রদর্শনী একান্তই ব্যক্তিগত প্রয়াস।

সীমিত সামর্থ্যে বাংলাদেশের সংকট ও সাফল্য তুলে ধরার উদ্যোগ ফোজিত শেখ বাবুর এটিই প্রথম নয়। তার প্রথম আলোকচিত্র প্রদর্শনী ‘স্টপ দ্য ক্লাইমেট চেঞ্জ’-এ বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা শুধু তুলেই ধরেননি, বিপন্ন প্রকৃতিকে রক্ষায় সচেতন হওয়ার আহবানও জানিয়েছেন তিনি। তার দ্বিতীয় প্রদর্শনী ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’ কলকারখানার রাসায়নিক শিল্পবর্জ্যে নদীদূষণের আত্মঘাতী প্রবণতা সম্পর্কে সতর্ক করার প্রয়াস। এ প্রদর্শনী জাতীয় জাদুঘরের পর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীর ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসে আয়োজিত ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ আলোকচিত্র প্রদর্শনীতে বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান। তার আলোকচিত্র প্রদর্শনী শিক্ষায় সফলতামূলক ‘দুরন্ত শৈশবে বই-আনন্দ’ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। এরপর প্যারিসের সৌন্দর্য নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘প্যারিস কেন সুন্দর?’ শীর্ষক স্লাইড করে সকলের প্রশংসা কুড়ান ফোজিত শেখ বাবু। তারপর যুক্তরাজ্যের এইজ হিল ইউনিভার্সিটি ও শিল্পকলা একাডেমি লন্ডনে পৃথকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার পরিকল্পিতভাবে নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী হু আর দ্যা নিউ ‘বোট পিপল’? করে বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিয়ে একটি বিশাল বার্তা পৌছে দেন। পরপরই রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসনের দাবিতে কানাডার টরেন্টোর ডাউন টাউন মেট্রো হলসহ ৪টি স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রায় ৩০টি আলোকচিত্র নিয়ে ইটভাটা শ্রমিকের সন্তানদের শিক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী ‘আমরা শিক্ষা চাই’। আলোকচিত্র দিয়ে সহযোগিতা করছেন রেহেনা আক্তার-ফটোসংবাদিক ইত্তেফাক, আবুল হোসেন-ফটোগ্রাফার ও গোলাম কিবরিয়া সাইমুন-ফটোগ্রাফার ।

ফোজিত শেখ বাবু
স্টাফ ফটোসাংবাদিক,
দৈনিক আলোকিত বাংলাদেশ
১৫১/১ গ্রীন রোড, ঢাকা, বাংলাদেশ।
মোবাইল: +৮৮ ০১৭১২-৭৯৩৩৮৬
ই-মেইল : babufb@gmail.com





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)