শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ভূমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ভূমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ভূমি জবর দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কাজী নিরুতাজ বেগম ও পরিরের সদস্যরা।মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ভূমি জবর দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং দোষিদের ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। গত সোমবার (২ মার্চ) বিকালে বান্দরবান হোটেল হিলটনের ফিষ্ট রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভূমি জবর দখলের বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে কাজী নিরুতাজ বেগম বলেন, ২০১২ সাল থেকে বান্দরবানের সুয়ালকের সুলতানপুর এলাকায় আমি ৪.৮০শতক জমি আমার স্বামীর কাছ থেকে দলিল মুলে গ্রহণ করে বসবাস করে আসিতেছি। কিন্তু সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমার পরোক্ষ ইন্দনে মরজুম বিবি, শাহানাজ পারভিন,নাছির এবং জহির নামে এক সন্ত্রাসী আমার জমির কিছু অংশ দখল করে নিয়েছে এবং আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। এসময় তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমাকে আমি এই জমি নিয়ে কয়েকবার বিচার দিলে ও তিনি তার সুষ্ট বিচার না করে উল্টো মরজুম বিবি,শাহানাজ পারভিন,নাছির ও জহির নামে এক সন্ত্রাসীর সাথে হাত মিলিয়ে আমাকে হেনেস্থা করে যাচ্ছে এবং আমার জমি তাদের দখলে নেওয়ার অপ্রচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িত দোষি ব্যক্তিদের শাস্তি দাবি করে এবং আইনের সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর স্ত্রী কাজী নিরুতাজ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)