শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » কৃষি » রাউজানে বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল
প্রথম পাতা » কৃষি » রাউজানে বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

ছবি : রাউজানে আম গাছে শোভা পাচ্ছে আমের মুকুল।আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার এখন বিভিন্ন গ্রামে গ্রামে প্রকৃতিতে সুবাস ছাড়াচ্ছে আমের মুকুল। এসব আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে বাতাসে। মুকুলের সুবাস বাতাসে ছড়িয়ে পড়া ঘ্রাণের স্বাদ নিচ্ছি এলাকার ছোট-বড় সকলে। বসন্তকাল আসার সঙ্গে সঙ্গে আমের মুকুলে মুকুলে বড়ে গেছে পুরা আম গাছ গুলো। সারা উপজেলায় সরজমিনে দেখে গেছে প্রতিটি আম গাছে এখন মুকুলে ভরা। তাই বাতাসে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। উপজেলার সকল আম গাছে রঙিন ফুলের সমারোহে এলাকার প্রকৃতি যেন সেজেছে এক বর্ণিজ সাজে। এদিকে রাউজানে এখন আম চাষ করছে অনেকে, এসব আম বাগান করে অনেকে সফল হয়েছে। গত বছর রাউজান থেকে দেশের বিভিন্ন স্থানে এসব আম বিক্রি হয়েছে। সেই বছর বাগান থেকে আম বিক্রি করে অনেকে সফল আমচাষি হিসবে পরিচিত অর্জন করেছেন। এবিষয়ে নতুন আমচাষি মো: ইছহাক সাথে কথা বলে জানা গেছে, গত বছর তাঁর আম বাগান থেকে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকারও বেশি আম বাজারে বিক্রি করেন তিনি। এছাড়াও আম গুলো অনেক সুস্বাদু হিসবে বাজারে পরিচিতি লাভ করেন। আমচাষি মো: ইছহাক আরোও বলেন, এবার তাঁর বাগানে সব গাছে মুকুল এসেছে। আশা করছেন আবহাওয়া ভালো হলে এবারও তিনি বাগান থেকে আম উৎপাদন করে বাজারজাত করে ভালো টাকা আয় করবেন। এদিকে সবাই বাগান পরিচর্যা করে যাচ্ছে। পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে প্রতিদিন বাগানে স্প্রে করা হচ্ছে। সবাই আশা করছেন আমের ভালো ফলন হবে এবার। অন্যদিকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উদ্যোগে সারা রাউজানে ১ ঘন্টায় ৪ লাখ ৭০ হাজার নানা রকমের ফলজ গাছের চারা রোপন করে রেকর্ড করেন তিনি। এই বৃক্ষ রোপন করে জাতীয় পুরস্কার হিসাবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এই বৃক্ষ রোপনের জন্য তিনি পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পদক পান। তিনি ২০১৭ সালে বর্ষা সময়ে রাউজানের জুড়ে প্রতিটি সড়ক, শিক্ষাপ্রতিষ্টান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মানুষের ঘর-বাড়িতে তিনি ফলজ,বসজ ও নানা ওষধি গাছ রোপন করেন। এখন প্রায় গাছে ফল দিতে শুরু করেছে। এসব ফুল আর ফল এলাকার মানুষ ভোগ করছেন। এছাড়াও লিছু গাছেও শোভা পাচ্ছে মুকুলের। এসব লিছু গাছে ব্যস্ত সময় পার করছেন মধু সংগ্রহে মৌমাছিও। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এখনো বাণিজ্যিকভাবে আম চাষ না হলেও গত কয়েক বছর ধরে প্রাথমিকভাবে অনেকে ব্যাক্তিগত উদ্যোগে বেশকিছু এলাকায় আম বাগান গড়ে তুলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলায়েত হোসেন জানিয়েছেন, রাউজান জুড়ে সকল এলাকায় প্রতিটি গাছে গাছে আমের মুকুল এসেছে। পাশাপাশি যারা সখের বসে বড় বড় আম বাগান করেছেন তাদেরকে আমের গুটি হবার পর ও মুকুল আসার পর নিয়মিত ছত্রাকনাশক স্প্রে ও ফেরোমন ফাঁদ ব্যবহারে জন্য আমরা পরামর্শ দিচ্ছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)